সোমবার, ২৯ জুন ২০২৬

চমেক হাসপাতাল থেকে মোবাইল চোরচক্রের আরও দুই সদস্য গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোবাইল চোরচক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হল- জোরারগঞ্জ থানার মহাজন হাটের বেলায়েত হোসেনের ছেলে মেহেদী হাসান প্রকাশ তুহিন (৩২) ও ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার বড় বাড়ির মো. শওকতের ছেলে মো. সৌরভ (২৮)।

শুক্রবার (১৯ আগস্ট) রাত ৩টায় চমেক হাসপাতালের ৬ তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, হাসপাতালে অনেক মানুষ চিকিৎসা নিতে আসেন। চিকিৎসা নিতে আসা অনেক অসহায় মানুষ এখানে দালালদের খপ্পরে পড়েন। দালালরা আবার তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে মোবাইল চুরি করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৩টায় হাসপাতালের ৬ তলায় অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতি প্রস্তুতি, চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাদের আজ (শনিবার) আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোরে চমেক হাসপাতাল থেকে মোবাইল চোর সিন্ডিকেটের লিডার দেলোয়ার হোসেন প্রকাশ দেলুকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...