রবিবার, ২৮ জুন ২০২৬

রাউজানে হামাগুড়ি দিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে হামাগুড়ি দিয়ে পুকুরের পড়ে পানিতে ডুবে আহান চৌধুরী নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মীর বাগিছা এলাকায় আব্দুল হামিদ ফকিরের বাড়ির মুফিজুর রহমান মাস্টারের বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশু আহান রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফিতর মোহাম্মদ চৌধূরী বাড়ির রবিউল হোসেন চৌধুরীর ছেলে।
শিশুটির মামা মো. কায়ছার বলেন, আমাদের ফুফা (আহানের মায়ের ফুফা) মুফিজুর রহমান কয়েকদিন আগে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। আজ (শুক্রবার) তাকে দেখতে মায়ের সাথে শিশু আহান চৌধুরীও কদলপুরের মীর বাগিচায় তাদের বাড়িতে যান। সেখানে বিকাল তিনটার দিকে শিশুটিকে একটি কক্ষে ঘুম পাড়িয়ে দুপুরের খাবার খেতে যান। খাওয়া সেরে কক্ষে এসে দেখেন শিশুটি নেই। অনেক খোঁজাখুঁজি পরে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। সেখান হতে তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান হতে পরে গহিরা জে.কে মোমেরোরিয়াল হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘুমান্ত শিশুটি কিভাবে পুকুরে ডুবে তা রহস্যজনক মনে হচ্ছে। স্বজনদের অনেকেই বলছেন ঘুমান্ত শিশুটিকে জ্বীন-ভূতরা পুকুরে নিয়ে গেছেন। তবে স্থানীয় ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হাশেম চৌধুরী বলেন, স্থানীয় মুফিজ মাস্টারের বাড়িতে মায়ের সাথে বেড়াতে আসা ৮ মাস বয়সী একটি শিশু একটি কক্ষে ঘুম পাড়িয়ে তারা গল্প করছিলেন। শিশুটি ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের অগোচরে হামাগুড়ি দিয়ে বাড়ির পেছনে রান্নাঘর সংলগ্ন পুকুরে পড়ে যায়। তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর হতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এখানে কোন জ্বীন-ভূতে রহস্য নেই।

ইমা

এই বিভাগের সব খবর

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

সর্বশেষ

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...