নগরীর সিআরবি থেকে ইয়াবাসহ মো. শাহিন মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি কুমিল্লার দেবিদ্বারের মোগসাইর এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার সকাল ১১টায় সাতমোড় এলাকায় তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নগর (উত্তর) গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. জহিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির জন্য অপেক্ষমান এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে এক হাজার ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়। চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে তিনি নিজ এলাকায় বিক্রি করতেন।

