চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ৮০ হাজার ইয়াবা, নগদ দুই লাখ ৬০ হাজার টাকাসহ স্বামী-স্ত্রী দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ মঙ্গলবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা বিভাগের উপ- কমিশনার (উত্তর-দক্ষিণ) মুহাম্মদ আলী হোসেন।
তিনি বলেন, ১৫ আগস্ট চান্দগাঁও আবাসিক এরিয়া কল্যাণ সমিতি অফিসের সামনে অভিযান পরিচালনা করে দিল মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চন্দ্রিমা আবাসিকের ১নং রোডের একটি বাসা থেকে তার স্ত্রী ফাতেমা বেগমকে (৩৪) গ্রেপ্তার করা হয়। এ সময় বাসার আলমারি থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া একই ব্যাগে থাকা ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের নগদ দুই লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, স্বামী ও স্ত্রী আন্তঃজেলা পাইকারি পেশাদার ইয়াবা কারবারি। তারা ও অন্যান্য ইয়াবা কারবারিরা মিলে মিয়ানমার থেকে ইয়াবার বড় বড় চালান সংগ্রহ করত। এরপর তাদের চট্টগ্রামের বাসায় মজুদ করত।

