সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রাম নগরীর দরিদ্র জনগোষ্ঠীর আবাসন সমস্যা সমাধানে চসিকের উদ্যোগ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রাম মহানগরীতে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠীর আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে দুইটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোগ দু’টি হলো স্বল্পমূল্যে গৃহ নির্মাণ করে দরিদ্র মানুষদের আবাসন সমস্যা সমাধান করা এবং কমিউনিটি হাউজিং ডেভেলপমেন্ট ফান্ডের আওতায় সাশ্রয়ী মূল্যে বাড়ি নির্মাণ, মেরামতসহ অন্যান্য কাজের জন্য স্বল্প সার্ভিস চার্জে গৃহ ঋণ বিতরণ করা।

আজ মঙ্গলবার সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে নগরে দরিদ্রদের স্বল্প সার্ভিসচার্জে গৃহনির্মাণ ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, নগরীর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউএনডিপি ও এফসিডিও-বৃটিশ সরকারের আর্থিক সহায়তায় বাস্তবায়িত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন ধরনের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহ নির্মাণ ঋণ সহায়তা সময়ের দাবি। দরিদ্র জনগোষ্ঠীর আবাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতোমধ্যে নগরীর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে ২৮ শতক জমি বিনামূল্যে প্রদান করেছে। এই জমিতে বহুতল আবাসন নির্মাণ করা গেলে অনেক পরিবার স্থায়ীভাবে থাকার সুযোগ পাবে।

ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের টাউনম্যানেজার সারোয়ার হোসেন খান, গোলাম মোহাম্মদ জোবায়ের, মো. আবুল হাসনাত বেলাল, নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর প্রমুখ।

মেয়র আরও বলেন, এই কর্মসূচির আওতায় প্রকল্প থেকে সিএইচডিএফকে প্রায় তিন কোটি টাকা অনুদান প্রদানসহ দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান করা হবে। যার লক্ষ্য হচ্ছে চট্টগ্রাম সিটি এলাকায় বসবাসকারী দরিদ্র মানুষ, যাদের আনুষ্ঠানিকভাবে আর্থিক খাত ও ব্যাংকে যাওয়ার সুযোগ নেই, তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে চট্টগ্রাম কেন্দ্রিক একটি স্থায়ী প্রতিষ্ঠান ও কৌশল গড়ে তোলা। সিএইচডিএফ’র এই কার্যক্রমগুলো পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। পরে গৃহঋণ গ্রহীতাদের হাতে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী চেক প্রদান করেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...