জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে কুয়াইশস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ এর নেতৃত্ব পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় চউক বোর্ড সদস্য মোঃ জসিম উদ্দিন শাহ, প্রকৌশলী মোঃ মুনির উদ্দিন, জিনাত সোহানা চৌধুরী, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আফরোজ চৌধুরী, উপ সচিব অমল গুহ, নির্বাহী প্রকৌশলী ও সিটিপি মোহাং মঞ্জুর হাসান, নির্বাহী প্রকৌশলী মোঃ শামীম, রাজীব দাশ, ডিসিটিপি আবু ঈসা আনসারী, অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস, মোঃ হাসান, টাউন প্ল্যানার মোঃ জহির, প্রকল্প পরিচালক প্রকৌশলী আ হ ম মিছবাউদ্দিন, মোঃ ওসমান, উর্ধতন স্থপতি গোলাম রাব্বানী, বাজেট অফিসার আনিসুল হোক পাটোয়ারী, সেকশান অফিসার ছৈয়দ মোঃ নুরুল কবির, ফখরুল ইসলাম, নিরাপত্তা কর্মকর্তা নাছির খানসহ কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও মেহেদীবাগ সিডিএ মসজিদে কোরান খতম, দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়।

