হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাঁচলাইশ ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক মো. ইকবাল হোসেন জয়ের নেতৃত্বে শোক র্যালী করে ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোকাবহ ১৫ আগস্ট রাত ১২.০১ মিনিটে নগরীর আমিন জুট মিল সংলগ্ন স্থানিয় শহীদ মিনার প্রাঙ্গণে মোমবাতি প্রজ্জলন করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ইকবাল হোসেন জয় বলেন, ৭৫-এর ১৫ আগস্ট সামরিক বাহিনীর একদল বিপদগামী কর্মকর্তারা বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে বর্বরোচিতভাবে হত্যা করে বাংলাদেশের ইতিহাসে এক পৈশাচিক-ঘৃনিত ও কলঙ্কময় দিনের জন্ম দিয়েছিল। তিনি বলেন, ওই সময়ে প্রবাসে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজ তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।
অনুষ্টানে অন্যান্যের মধ্যে মো. রেজাউল করিম, মো. দিদার, মো. বাবলু, মো. ফোরকান, ওসমান সাগর, সুজন, নাঈম, টিপু, ইরফান রাশেদ, রানা, আয়মন জহির, টিপুসহ স্থানিয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মি উপস্থিত ছিলেন।
ইমা

