বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

যেসব বিষয়ে নজর রাখবেন পাওয়ার ব্যাংক কিনতে

- Advertisement -
Single page 1st Paragraph

অফিসে লম্বা একটা ছুটি পেয়ে, কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবছেন!ঘোরাঘুরির সময় বিদ্যুৎ যদি সহজলভ্য না হয় তাহলে পাওয়ার ব্যাংক তো চাই-ই চাই! ব্যাপক চাহিদার কারণে বাজারে এখন নানান ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক পাওয়া যাচ্ছে। এগুলোর মধ্যে সেরা কোনটি? বুঝবেনই বা কীভাবে? তাই পাওয়ার ব্যাংক কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখা জরুরি—

ব্যাটারি ক্যাপাসিটি

আপনার স্মার্টফোনের ব্যাটারি যদি হয় ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার তবে পাওয়ার ব্যাংকের ব্যাটারি ক্যাপাসিটি ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার হলে সবচেয়ে ভাল সার্ভিস পাবেন। অর্থাৎ স্মার্টফোনের চেয়ে অন্তত দ্বিগুণ ব্যাটারি থাকতে হবে পাওয়ার ব্যাংকে। পাশাপাশি স্মার্টফোনের মতোই যেন পাওয়ার ব্যাংকের ব্যাটারি ক্যাপাসিটি মিলিঅ্যাম্প আওয়ারস তালিকাভুক্ত থাকে কেনার সময় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

চার্জিং পোর্ট

পাওয়ার ব্যাংকে যত চার্জিং পোর্ট থাকবে আপনি একসঙ্গে ততগুলো ডিভাইস চার্জ দিতে পারবেন। কেমন হয় যদি একটি পাওয়ার ব্যাংক দিয়ে একই সঙ্গে স্মার্টফোন, স্মার্টওয়াচ, ট্যাবলেট, ক্যামেরা চার্জ দেওয়া যায়? এমন সুবিধা পেতে চাইলে পাওয়ার ব্যাংকে কতগুলো চার্জিং পোর্ট রয়েছে তা দেখে কিনবেন।

বিল্ড কোয়ালিটি

একটি পাওয়ার ব্যাংকের কোয়ালিটি নির্ভর করে তার পারফরম্যান্সের উপরে। কত দ্রুত একটি ডিভাইস চার্জ হচ্ছে- সেটি একটি

ভালো পাওয়ার ব্যাংকের অন্যতম বৈশিষ্ট্য। কম দামের অধিক মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংক কেনার পর যদি দেখেন ফোন ঠিকমত চার্জ হচ্ছে না! এমন পাওয়ার ব্যাংক প্রিয় ফোনটাও নষ্ট করে দিতে পারে।

আউটপুট ভোল্টেজ

একটি পাওয়ার ব্যাংক কেনার আগে অবশ্যই নিশ্চিত হোন যেন তার আউটপুট ভোল্টেজ আপনার ডিভাইসে ম্যাচ করে। ডিভাইসের চেয়ে যদি পাওয়ার ব্যাংকের আউটপুট ভোল্টেজ কম হয়, তাহলে সেটি কাজ করবে না।

ভালো ব্র্যান্ড

স্মার্টফোনের মতো পাওয়ার ব্যাংকও ভালো ব্র্যান্ডের হওয়া চাই। আপনার গ্যাজেট যদি দামি হয় তাহলে তা চার্জ করার পাওয়ার ব্যাংকটিও সমান দামি হওয়া উচিত। এমন না হলে চার্জ করার পরিবর্তে আপনার গ্যাজেটও খারাপ হয়ে যেতে পারে।

লিথিয়াম-পলিমার ব্যাটারি

পাওয়ার ব্যাংকে যদি নিম্নমানের পাওয়ার সেল থাকে তাহলে তা ওভারচার্জ করে ডিভাইসকে বিস্ফোরণের দিকে নিতে পারে। তাই পাওয়ার ব্যাংক সব সময় এমন হওয়া উচিত, যাতে উচ্চমানের লিথিয়াম-পলিমার ব্যাটারি থাকবে। বাজারে আবার এমন কিছু পাওয়ার ব্যাংক রয়েছে, যেগুলোতে শর্ট সার্কিট এড়ানোর জন্য বিল্ট-ইন প্রোটেকশন থাকে।

ক্যাবল কোয়ালিটি

একটি ভালো মানের চার্জার শুধু যে আপনার ডিভাইস দ্রুত চার্জ করতে পারে এমনটা নয়, ডিভাইসকে পাওয়া সংক্রান্ত যে কোনো সমস্যা থেকেও রক্ষা করতে পারে। ওভারহিটিং থেকেও সুরক্ষিত রাখতে পারে। তাই পাওয়ার ব্যাংকের ক্যাবল যেন ভালো মানের হয় তা অবশ্যই নিশ্চিত করা উচিত।

জেবি

এই বিভাগের সব খবর

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পাঁচ...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। গতরাতে এবারের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভূরাজনৈতিক অস্থিরতা, সরবরাহ চেইনের সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রফতানি বহুমুখীকরণ, উৎপাদনশীল...

সর্বশেষ

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,...

ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের

ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের...

কক্সবাজার সীমান্তে ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক ২

জেলার টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪...

চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘চট্টগ্রামের সঙ্গে ঢাকার যাতায়াতে সময়...