বোয়ালখালীর কাননুগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজে ছাত্র ইউনিয়নের মানব বন্ধনে ছাত্রলীগ হামলা চালিয়ে ছাত্র ইউনিয়নের নেতা কর্মীদের আহত করেছে।
শনিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে কানুনগোপাড়ায় কলেজের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায় কলেজের শিক্ষক সংকট নিরসন,জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বোয়ালখালীর কানুনগোপাড়া কলেজের সামনে মানববন্ধনের আয়োজন করে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা মানববন্ধনে হামলা করে।বোয়ালখালী ছাত্র ইউনিয়নের সহকারী আহ্বায়ক ইয়াছিন আরাফাত বলেন, কলেজে বি়ভিন্ন সমস্যা নিয়ে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার পর আমরা মানববন্ধনে দাঁড়াই। এসময় কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল সর্দার, রয়েল দেবনাথ ও মো. কায়ুমের নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী আমাদের মানববন্ধনে দাঁড়াতে বাধা দেয়। বিষয়টি নিয়ে আমরা প্রতিবাদ করলে তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বোয়ালখালী কমিউনিস্ট পার্টির সভাপতি সাইফুদ্দিন সাইফ, বাংলাদেশ যুব ইউনিয়ন দক্ষিন জেলার সভাপতি সনদ বড়ুয়া, সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া পারু, সাবেক ছাত্রনেতা সেহাব উদ্দিন সাইফু, ছাত্র ইউনিয়ন দক্ষিণ জেলার সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন, ছাত্র ইউনিয়ন দক্ষিণ জেলার সম্পাদক মন্ডলীর সদস্য মোহাম্মদ ইয়াছিনসহ ৯ জন আহত হন।
ইমা

