আজ ১১ আগস্ট। ’৭৫’র ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিরুদ্ধে প্রথম প্রতিবাদী কণ্ঠ বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দ আহমদ এর ৪৫তম শাহাদাত বার্ষিকী। ১৯৭৭ সালের এই দিনে স্বৈরশাসক জিয়া বিনা বিচারে হত্যা করেন তাকে।
এ উপলক্ষে বাঁশখালী শহীদ মৌলভী সৈয়দ স্মৃতি সংসদ এর উদ্যোগে দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সকাল ১০টায় শহীদের কবরে পুষ্পস্তবক অর্পন কুরআন খানি দোয়া মাহফিল ও বিকাল ৩টায় আলোচনা সভা শেখেরখীলস্থ লাল জীবন জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মৌলভী শহীদ সৈয়দ স্মৃতি সংসদের সভাপতি দক্ষিণ জেলা আওয়ামী লীগ’র শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম। এতে সর্বস্তরে জনসাধারণকে উপস্থিত থাকার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক অনুরোধ জানিয়েছেন।
ইমা

