মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

বাঁশখালীতে দুই অটোরিকশা ছিনতাইকারী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বাঁশখালীতে যাত্রী সেজে মোক্তার আহমদ (৫৪) নামের এক ব্যাক্তিকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইকালে ৯৯৯ এ কল করে পথচারি। এসময় পথচারির ৯৯৯ এ খবর পেয়ে পালিয়ে যাওয়া ২ ছিনতাই কারীকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (১০ আগস্ট) রাত ১ টায় পুইছড়ি ইউনিয়নের সীমান্ত ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন, শীলকুপ ইউনিয়নের মনকিরচর গ্রামের আব্দুর রহমান সিকদারের ছেলে মোস্তাফিজুর রহমান সিকদার (২৬) ও বারবাকিয়া ইউনিয়নের কাদিমা কাটার মনির আহমদের ছেলে মোহাম্মদ কায়ছার (২৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন।

তিনি জানান, চাম্বল বাজার থেকে সিন্দিপাড়ার ওই অটোরিকশা চালককে ২ জন যাত্রী টইটং এলাকায় যাওয়ার কথা বলে ভাড়া নেয়। সীমান্ত ব্রিজ এলাকায় পৌঁছলে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা অটোরিকশা চালককে রাস্তায় ফেলে গলায় ছুরি বসিয়ে জবাই করে। তারা মোক্তার আহমদকে মৃত ভেবে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পথচারি ৯৯৯ নম্বরে কল করলে থানা-পুলিশ অটোরিকশা উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করে। অটোরিকশা চালককে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...