রবিবার, ২৮ জুন ২০২৬

হাটহাজারীতে গাছ থেকে পড়ে সবজি বিক্রেতার মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের হাটহাজারীতে গাছ থেকে পড়ে আমিনুল ইসলাম (৪২) নামে এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে।

সোমবার (৮ আগস্ট) সকালে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মকবুল আলী গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আমিনুল ওই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে। নিহত ব্যক্তির দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

গড়দুয়ারা ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল মনসুর বলেন, গত রোববার দুপুরে পার্শ্ববর্তী মেখল আনন্দবাজার এলাকায় দিনমজুর হিসেবে এক ব্যক্তির গাছ কাটতে উঠে। এ সময় হঠাৎ পা পিছলে প্রায় ৪০ ফুট উপর থেকে পড়ে যায় আমিনুল। এতে তার মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়। এসময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে হঠাৎ রাতে ও সকালে বমি হয়। সোমবার সকালে তার অবস্থা খারাপ দেখে পরিবারের লোকজন হাসপাতালে নেয়ার সময় মারা য়ায় আমিনুল।

জানা যায়, নিহত আমিনুল বিভিন্ন এলাকায় ভ্যানে করে সবজি বিক্রির পাশাপাশি দিনমজুর হিসেবে বিভিন্ন কাজ করে পরিবার চালাতো।

সোমবার বাদ আসর পশ্চিম গড়দুয়ারা বাইতুর নাইম জামে মসজিদ ও ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

সর্বশেষ

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...