রবিবার, ২৮ জুন ২০২৬

হাটহাজারীতে আর্থিক সহায়তা পেলেন মেধাবী শিক্ষার্থী ও দু:স্থ রোগীগণ

- Advertisement -
Single page 1st Paragraph

হাটহাজারীতে গত শনিবার মেধাবী শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা সহায়তার জন্য চেক বিতরন করা হয়েছে।পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন( পিকেএসএফ) এর সহযোগিতায় ঘাসফুল এই চেক বিতরনের অনুষ্ঠানেন আয়োজন করেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও ঘাসফুল নির্বাহী কমিটির চেয়ারম্যান ড, মনজুর – উল- আমিন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসেপ বাংলাদেশ এর চেয়ারপারসন, পিকেএস এফ ও ঘাসফুল এর নির্বাহী পরিষদ সদস্য পারভিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম, গুমানমর্দ্দন ও মেখল ইউ পি চেয়ারম্যান যথাক্রমে মুজিবুর রহমান ও সালাহ উদ্দিন চৌধুরী। ঘাসফুল মেখল ইউ পির ব্যবস্হাপক মোহাম্মদ নাসির উদ্দীন এর সঞ্চালন অনুষ্ঠিত সভায় স্বগত বক্তব্য রাখেন ঘাসফুল এর প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, পেস্কারহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও মেখল নগেন্দ্র নাথ মহাজন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যথাক্রমে মোঃ আনিসুর রহমান শরীীফ ও জহরলাল দেবনাথ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ মোহাম্মদ রিমন চৌধুরী। শিক্ষা বৃত্তির চেক প্রাপ্তদের মধ্যে থেকে অনুভূতি ব্যক্ত করেন শিক্ষার্থী ফারজানা হাবিবা খানম দোলন ও মোঃ তোরশেদ বাবু শাকিল।

অনুষ্ঠানে বক্তারা বলেন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের বাধা দূরীভূত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার বিষয় সমস্যা দেখা গেলে ও সমস্যাকে পিছিয়ে রেখে এগিয়ে যেতে হবে। জীবন পরিবর্তন করে দেশের মানুষকে সহযোগিতা করতে হবে। প্রতিযোগীতার এই সময়ে কর্মমূখী শিক্ষা বেশি প্রয়োজন। তাই শিক্ষার্থীদের কর্মমুখী ও তথ্য প্রযুক্তির বিষয়ে শিক্ষা প্রদান করতে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে হবে। শিক্ষার কোন শেষ নেই ।এই কথা মনে রাখতে হবে। কোন মেয়ের বিয়ে হয়ে গেলে শিক্ষা জীবন শেষ হয়ে যাবে না। দেশে এই রকম অসংখ্য উদাহরণ রয়েছে বিয়ে, সন্তান হওয়ার পর ও অনেকে লেখা পড়া করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বলে সভায় বক্তারা অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আবু তালেব, কেশব কুমার বড়ুয়া, খোরশেদ আলম শিমুল ও সুমন পল্লব।
ইমা

এই বিভাগের সব খবর

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

সর্বশেষ

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...