শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

এস আলম পাওয়ার প্লান্টের জলাশয়ে থেকে নিখোঁজ চীনা নাগরিকের লাশ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে নির্মাণাধীন এস আলম গ্রুপের কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জি কিন কুংওয়েন (৩৪) নামে নিখোঁজ শ্রমিক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ চীনা শ্রমিক ১১ আগষ্ট (বুধবার) সকালে নিখোঁজ হয়। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে কয়লা বিদ্যুৎ প্রকল্পের ভেতরে দক্ষিণাংশে একটি জলাশয় থেকে ওই চীনা শ্রমিকের লাশ উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ।
বাঁশখালী থানার সেকেন্ড অফিসার আকতার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে জলাশয়ে ওই চীনা নাগরিকের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় এলাকার লোকজন। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
এস এস পাওয়ার প্ল্যান্টের প্রধান সমন্বয়ক ফারুক আহমেদ বলেন, ‘সকালে প্রকল্প এলাকার পাশে জলাশয় থেকে নিখোঁজ শ্রমিকের লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বিদেশী এ শ্রমিকের কিভাবে মৃত্যু হল তা আমরা জানি না। পুলিশ এ ঘটনা তদন্ত করে দেখছে।
উল্লেখ্য, গত বুধবার সকালে ওই চীনা শ্রমিক সাগরপাড়ে পাইপলাইনের কাজে গিয়েছিলেন। সকাল সাড়ে ১০টায় বিদ্যুৎ কেন্দ্রের এক নিরাপত্তা কর্মী তাকে মাছ ধরতে দেখে ডেকে উপরে নিয়ে এসেছিলেন। এ সময় পাইপলাইনের কাজ শুরু করেন তিনি। এর পর তাঁকে আর কেউ বিদ্যুৎ কেন্দ্রে দেখেননি। খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বাঁশখালী থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন কর্তৃপক্ষ।
ছবি আছে

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং আমাদের নেতা তারেক...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমি অসাম্প্রদায়িক কথাটা বিশ্বাস করি না। বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান-কারো বেশি নয়, কারো...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

চট্টগ্রামে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

কোতোয়ালীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে বিশেষ অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করেছে...

জঙ্গল সলিমপুরের ‘নলা কাশেম’ অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে মো....