চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলায় আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত দোকানদাররা।
রোববার (৩১ জুলাই) সকালে উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের পাঁচবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ইমাম উদ্দিন ও নুর মোহাম্মদের মুদির দোকান এবং মুফিজুর রহমানের চায়ের দোকান পুড়ে যায়।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, সকাল সাড়ে ৭টায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন লেগে দুটি মুদির দোকান ও একটি চায়ের দোকান পুড়ে যায়।

