রবিবার, ২১ জুন ২০২৬

লামায় শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা পেলো দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা প্রশিক্ষণ

- Advertisement -
Single page 1st Paragraph

দুর্যোগ কখনো কাম্য নয়। কিন্তু প্রকৃতির খেয়াল, প্রকৃতির উপর মানুষের হস্তক্ষেপ, অসচেতনতা, ভৌগলিক, অবস্থান ইত্যাদি কারণে দেশে দুর্যোগ অনিবার্য। দুর্যোগ সম্পর্কে আগে থেকেই জানা থাকলে জীবন ও সম্পদের ক্ষতি কমানো সম্ভব। দুর্যোগের সময় মানুষ নিজেকে ও সম্পদ রক্ষায় ব্যস্ত থাকে। এতে করে শিশুদের খেয়াল ও যত্ন নিতে পারেন না অভিভাবকরা। তাই শিশুদের মারাত্মক ক্ষতি থেকে রক্ষার জন্য অভিভাবকদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয় পরিচালনা কমিটি -একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

এ লক্ষে পার্বত্য চট্টগ্রামে শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে বান্দরবান জেলার লামা উপজেলায় দুই দিনব্যাপী ‘দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে স্থানীয় বেসরকারী সংস্থা ‘তহ্জিংডং’। উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের ২০জন শিক্ষক ও পরিচালনা কমিিিটর সদস্যদের নিয়ে স্থানীয় এনজেড একতা মহিলা সমিতির সভা কক্ষে আয়োজিত প্রশিক্ষণটি গত বুধবার সকালে শুরু হয়। এতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লামা স্টেশন কর্মকর্তা সাফায়েত হোসেন, আলীকদম সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার স্মৃতিভূষণ চাকমা, ইনিশিয়েটিভ ফর রিচার্চ এন্ড ডেভেলপমেন্টের ম্যানেজিং ডিরেক্টর লিভিং ষ্টোন চাকমা, ক্রীত রঞ্জন তালুকদার প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণের প্রথম দিন দুর্যোগের প্রভাব ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা এবং দ্বিতীয় দিন দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা, ক্ষতি লাঘবে সতর্কীকরণ সহ দুর্দশা লাঘব ও ক্ষতিপূরণে সহায়তা বিষয়ের উপর বিস্তারিত ধারণা দেয়া হয়। বৃহস্পতিবার বিকালে তহ্জিংডং এর সিএইচটিএসআইডি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মোহাম্মদ ইব্রাহীমের সভাপেিত্ব অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল। এইচআইডি-সিএইচটি, ইউএনডিপি’র লামা সাব অফিসের প্রোগ্রাম অফিসার গোলাম মোস্তফা কামাল, তহ্জিংডং এর একাউন্স সুভাশীষ চাকমা বিশেষ অতিথি ছিলেন।

ইমা

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...