রবিবার, ২৮ জুন ২০২৬

জাহাজের ধাক্কায় বঙ্গোপসাগরে দুই জেলে নিখোঁজ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বঙ্গোপসাগর উপকূলে মাছ ধরতে গিয়ে এক জাহাজের ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবে দুই জেলে নিখোঁজ হয়েছে।

ডুবে যাওয়া ওই নৌকায় ৬ জেলের মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজদের সন্ধানে পুলিশ, কোস্টগার্ড ও নৌ পুলিশ কাজ করছে।

আজ বুধবার বিকেলে বার আউলিয়া নৌ পুলিশের ইনচার্জ নাসির উদ্দিন দুই জেলে নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন, ভোররাত ৩ টায় বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন- আনোয়ারার উত্তর পরুয়াপাড়ার মৃত সৈয়দ নুরের পুত্র মোহাম্মদ হারুন মাঝি (৪৫) ও পেকুয়া উপজেলার উজানটিয়া গ্রামের আবু সৈয়দের পুত্র আবদুর রশিদ (৪২)।

ঘটনার প্রত্যক্ষদর্শী জেলে পেকুয়ার মো. মাহবুব জানান, ‘মঙ্গলবার রাতে মাছ ধরে আমরা সকলে ঘুমিয়ে গেছিলাম। ভোর রাতে একটি জাহাজ আমাদের নৌকাকে ধাক্কা দিলে তিন টুকরা হয়ে যায় আমাদের নৌকা। আমরা ভাসতে থাকি সাগরে। ওই সময় পাশ্ববর্তী একটি মাছ ধরার নৌকার ৪ জনকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসে। বাকি দুইজনকে এখনও পাওয়া যায়নি।

নিখোঁজ নৌকার মালিক সিরাজুল ইসলাম বলেন, ‘নিখোঁজ হারুন ও রশিদসহ ৬ জন জেলে গত সোমবার সকালে পরুয়াপাড়া ছাত্তার মাঝির ঘাট থেকে নৌকা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। এর পরের দিন মঙ্গলবার দিবাগত ভোররাতে বঙ্গোপসাগরে বরিশালগামী একটি লাইটারেজ জাহাজের ধাক্কায় তিন টুকরা হয়ে যায় মাছ ধরার নৌকা এবং সাগরে ভাসতে থাকে জেলেরা। এসময় পাশ্ববর্তী অন্য একটি মাছ ধরার নৌকার সাহায্যে ৪ জেলেকে উদ্ধার করা গেলেও বাকি দুইজনকে পাওয়া যায়নি। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন আমার বাড়িতে রয়েছে। নিখোঁজদের সন্ধানে আমাদের তিনটি নৌকা কাজ করছে।’

বার আউলিয়া নৌ পুলিশের ইনচার্জ নাসির উদ্দিন বলেন, জেলেরা মাছ শিকার করে রাতে নৌকায় ঘুমিয়ে পড়লে চট্টগ্রাম বন্দর থেকে বরিশালগামী একটি লাইটার জাহাজ তাদের নৌকাকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের সন্ধানে পুলিশ, কোস্টগার্ড ও নৌ পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা শনিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে নক...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

সর্বশেষ

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...