সোমবার, ২৯ জুন ২০২৬

রাউজানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে নুরুল আলম হত্যা মামলার পলাতক আসামি মো. আবুল কালাম আবুকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার আবুল কালাম আবু উপজেলার হারপাড়ার মা. নুরুল আলমের ছেলে। সে তিন বছর ধরে হত্যা মামলার আসাসি হয়ে পলাতক ছিলেন।

সোমবার (২৫ জুলাই) রাত সোয়া ৯টায় উপজেলার উরকিরচর ইউনিয়নের মিয়ারঘাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, নুরুল আলমের সাথে হত্যাকারীদের রাস্তা চলাচলের জায়গা নিয়ে আগে থেকে বিরোধ ছিল। এর জেরে ২০১৮ সালের ৭ জুন নুরুল আলমের ঘরে হামলা ও ভাঙচুর চালিয়ে ২ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ ঘটনায় নুরুল আলম থানায় মামলা করতে যাওয়ার সময় পথে তাকে আটকে মারধর করে। এমনকি তাদের বিরুদ্ধে মামলা করলে তার পরিবারের সকলের লাশ গুম করে দেবে বলে হুমকি দেয়। এ ভয়ে নুরুল আলম ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। দীর্ঘদিন পর ফিরে এসে ২০১৯ সালের ৫ জানুয়ারি উরকিরচর বাজারে গেলে দুষ্কৃতিকারীরা পূর্বপরিকল্পিতভাবে তার উপর আক্রমণ করে। এসময় তাকে জোরপূর্বক অপহরণ করে মেরে লাশ গুম করে ফেলে। পরদিন ৬ জানুয়ারি উপজেলার চন্দ্রাবিল এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ১৪ জনকে এজাহারনামীয় ও ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ মামলার আসামি আবুল কালাম উরকিরচরের মিয়ারঘাটা এলাকায় অবস্থান করছে বলে জানতে পারি। এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাত সোয়া ৯টায় ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু ওই মামলার ২ নম্বর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে। আজ রোববার সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায়...

সর্বশেষ

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...

মেসির গোলে শতভাগ জয় নিয়ে নক আউটে আর্জেন্টিনা

বদলী বেঞ্চ থেকে উঠে আসা লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা...