প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক এমপি ও জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আব্বাস আলী মন্ডলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, আব্বাস আলী মন্ডল ছিলেন জাতির পিতার আদর্শের একজন নিবেদিত প্রাণ কর্মী এবং জনবান্ধব রাজনৈতিক নেতা।
প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

