সোমবার, ২৯ জুন ২০২৬

এখনই দরকার নয় এমন পণ‍্যের কেনাকাটা স্থগিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

- Advertisement -
Single page 1st Paragraph

এখনই দরকার নয় এমন পণ‍্যের কেনাকাটা স্থগিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে জ্বালানির ব্যবহার কমাতে মন্ত্রীদের গাড়ি নিয়ে বেশি ছুটোছুটি না করে ভার্চুয়ালি যোগাযোগ বাড়ানোরও নির্দেশ দিয়েছেন।

সোমবার (২৫ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ‍্য অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৈঠকে চলমান বৈশ্বিক সংকটে খরচ কমাতে উন্নয়ন প্রকল্পগুলোকে তিন ভাগে ভাগ করে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ‘এ’ ক্যাটাগরিতে শতভাগ, ‘বি’ ক্যাটাগরিতে ৭৫ শতাংশ বাস্তবায়ন করতে বলেন। এছাড়া ‘সি’ ক্যাটাগরির প্রকল্প আপাতত বন্ধ রাখতে বলেছেন।

এদিকে মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ছোটাছুটি না করে মন্ত্রীদের ভার্চুয়াল মিটিংয়ের প্রতি জোর দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এখন যে সংকট হচ্ছে সেটা আসলে বৈশ্বিক, একইভাবে বাংলাদেশেরও। এই সংকট আরও বাড়বে কিনা, সেটা এখনই বলা যাচ্ছে না।

দেশে এখন জ্বালানি নিয়ে সংকট আছে স্বীকার করে সেতুমন্ত্রী বলেন, তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনও সমস্যা সমাধানের জন্য পারদর্শী। তাই এই সমস্যাও বেশিদিন থাকবে না।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...