সোমবার, ২৯ জুন ২০২৬

মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন ফজলে রাব্বী মিয়া : প্রধান বিচারপতি

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য এডভোকেট ফজলে রাব্বী মিয়া।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার জানাজাপূর্ব বক্তৃতায় জাতীয় ঈদ গা মাঠে আজ একথা বলেন তিনি।
বেলা পৌনে ১১ টার দিকে এখানে ফজলে রাব্বী মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ, মন্ত্রী পরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
প্রধান বিচারপতি বলেন, ‘আমরা আজ এমন একজনের জন্য একত্রিত হয়েছি, যাকে মানুষ ভালোবেসে নির্বাচিত করে বাংলাদেশের জাতীয় সংসদে পাঠিয়েছিলেন। আজও মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।’
তিনি বলেন, ‘প্রায় ১৪ থেকে ১৫ বছর আমরা একসঙ্গে কাজ করেছি। আজকে আমি আপনাদের সবার কাছে বলবো, আপনারা ওনার জন্যে দোয়া করবেন।’
তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের ৩৪২ নম্বর রুমে ফজলে রাব্বী মিয়ার সঙ্গে বসেছি। এমন ভালো মানুষ আর দেখিনি। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। ওনার পরিবারবর্গ ও আত্মীয়-স্বজন সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...