শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটে জমকালো আয়োজনে ‘বিএমই ফিয়েস্তা-২০২২ 

বায়োমেডিকেল বিভাগ দেশের চিকিৎসা ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনে ভূমিকা রাখতে সক্ষম হবে- চুয়েট ভিসি

দুইটি ল্যাবের উদ্বোধন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জমকালো আয়োজনে ‘বিএমই ফিয়েস্তা-২০২২’ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৪শে জুলাই) ২০২২ ১০.ঘটিকায় বায়োমেডিকেল ভবনের সামনে থেকে এক আনন্দ র‌্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের  ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে অনুষ্ঠানের অতিথিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা ও বায়োমেডিকেল বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। এর আগে বায়োমেডিকেল বিভাগের করিডোরে আনুষ্ঠানিকভাবে কেক কাটার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালার শুরু হয়।

পরে যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে “স্বাস্থ্যসেবা খাতের ভবিষ্যৎ ও বায়োমেডিকেল প্রকৌশলীদের ভূমিকা” (Future of Healthcare and Role of Biomedical Engineers) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের  ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে গেস্ট অব অনার ছিলেন এপিক প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস.এম. লোকমান। বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক ও আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দেলোয়ার মজুমদার। সেমিনারের রিসোর্স পারসন ছিলেন এআইএমএস’র প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খোন্দকার এ. মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব মো. ফজলুর করিম খোন্দকারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ‘১৯ ব্যাচের শিক্ষার্থী রেহেনা শহীদ ও ‘২০ ব্যাচের শিক্ষার্থী ইশরাত জাহান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “বায়োমেডিকেল একটি মাল্টিডিসিপ্লিনারি বিভাগ। এতে একইসাথে ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স ও মেডিকেল সায়েন্সের প্রয়োগ রয়েছে। বহির্বিশ্বে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের প্রচুর চাহিদা রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের বর্তমান প্রাযুক্তিক অগ্রগতির মূলে রয়েছে বায়োমেডিকেল। ৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জের কথা মাথায় রেখে এবং শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের সহায়তায় চুয়েটের বায়োমেডিকেল বিভাগও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনে ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমি আশাবাদী।” সেমিনার শেষে য় প্রধান অতিথি “বিএমই ফিয়েস্তা-২০২২” উপলক্ষ্যে আয়োজিত আইডিয়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক-৫ এ স্থাপিত “হিউম্যান এনাটমি অ্যান্ড ফিজিওলজি ল্যাব” এবং “বায়ো-ফ্লুয়িড মেকানিক্স অ্যান্ড হিট ট্রান্সফার ল্যাব” নামে দুটি অত্যাধুনিক ল্যাবরেটরির উদ্বোধন করেন অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

ইমা

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...