সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর

কেনিয়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী কেনিয়া।আজ দুদেশের মধ্যে অনুষ্ঠিত সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দ্বিপক্ষীয় ও রাজনৈতিক সম্পর্ক) মই লেমোশিরা ।এ সময় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এর একটি হলো নিয়মিতভাবে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক বিষয়ে। অপরটি দুই দেশের কূটনীতিকদের দক্ষতা উন্নয়নে উভয় দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে নিয়মিত যোগাযোগ ও প্রশিক্ষণ বিষয়ে।

রোববার (২৪ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও কেনিয়ার পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দ্বিপক্ষীয় ও রাজনৈতিক সম্পর্ক) মই লেমোশিরা সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এর আগে সেখানে বাংলাদেশ ও কেনিয়ার প্রতিনিধিদলের বৈঠক হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। তিনি বলেছেন, ‘কেনিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াতে চাই আমরা। উভয় পক্ষের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারকও সই হয়েছে।

কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দ্বিপক্ষীয় ও রাজনৈতিক সম্পর্ক) মই লেমোশিরা বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। বাংলাদেশের ব্যবসায়ীরা কেনিয়ায় কন্ট্রাক্ট ফার্মিংয়ের সুযোগ নিতে পারেন। দুই দেশের মধ্যে আগামী দিনে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়বে।’

ইমা

এই বিভাগের সব খবর

পহেলা বৈশাখে ডিসি হিল-সিআরবি ঘিরে যান চলাচলে সিএমপির বিশেষ নির্দেশনা

চট্টগ্রাম মহানগরীতে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ডিসি হিল ও সিআরবি এলাকায় যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আগামী ১৪...

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র হজ পালনে হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রেবাবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভা কক্ষে হজ ব্যবস্থাপনা...

সংবিধান অনুযায়ী গণভোট অধ্যাদেশ আইনে পরিণত করার প্রয়োজন ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক যে গণভোট, এই গণভোট সেই গণভোট নয়। অধ্যাদেশ অনুসারে আরপিও অনুযায়ী নির্বাচন কমিশন একই তারিখে...

সর্বশেষ

পহেলা বৈশাখে ডিসি হিল-সিআরবি ঘিরে যান চলাচলে সিএমপির বিশেষ নির্দেশনা

চট্টগ্রাম মহানগরীতে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ডিসি হিল...

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র হজ পালনে হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট...

সংবিধান অনুযায়ী গণভোট অধ্যাদেশ আইনে পরিণত করার প্রয়োজন ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুসারে সাংবিধানিক...

দেশের শান্তি রক্ষায় বিএনপি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতা-কর্মীদের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার...

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে রাঙামাটিতে বৈসাবি উৎসব শুরু

জেলার কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১৪টি...

বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে শুরু হলো বিষু ও বিজু উৎসব

জেলার সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরাতন বছরকে...