চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট সড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংর্ঘষে ২৪ জন আহত হয়েছেন। এতে আহত দুই জনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাদের চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
শনিবার (২৩ জুলায়) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুন্সির মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাস চালক ওয়াসিম (২৮) ও মো. রেলিং মিয়ার (৬০), কবির (৫৩), আরজু মিয়া (৫৪), শওকত হোসেন (৫৫), সঞ্জু মিয়া (৮০), মানিক মিয়া (৬৫), দেলোয়ার (৪৫), রফিকুল ইসলাম (৩১), দেওয়ান (৩৫), নিটু মিয়া (৪৫), আরজু (৫৪). খোকন (৪৮), বেলাল মিয়া (৪২) ও আমিনুর (৪৫)। বাকিদের পরিচয়া পাওয়া যায়নি। এদের মধ্যে ওয়াসিম ও রেলিং মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রিফাত আরা পপি জানান, সড়ক দুর্ঘটনায় ২৪ জনকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেয়া হয়।
গহিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম বলেন, নাজিরহাট মাইজভান্ডার শরীফ থেকে যাত্রী নিয়ে বাসটি কিশোরগঞ্জ জেলায় যাচ্ছিল। অতিরিক্ত গতিতে বাস চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে সজোরে ধাক্কায় দেয়। এতে বাসের যাত্রীরা গুরুতর আহত হয়। দুমড়ে মুচড়ে যায় বাস। দুর্ঘটনা কবলিত মিনিবাসটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

