মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

পরিবার পরিকল্পনা অধিদপ্তর

সন্দ্বীপে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

- Advertisement -
Single page 1st Paragraph

“৮শ কোটির পৃথিবী সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সন্দ্বীপে আইইএম ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা কর্তৃক বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালন করেছে। অনুষ্ঠান বাস্তবায়ন করেছেন সন্দ্বীপ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।অনুষ্ঠান সুচীর মধ্যে ছিলো র‌্যালি,শান্তির প্রতিক কবুতর উন্মুক্ত করন,আলোচনা সভা ও সেরা কর্মকর্তা, কর্মচারীদের সন্মাননা ও সনদ প্রদান।

বৃহস্পতিবার( ২১ জুলাই )সকালে সন্দ্বীপ আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ মঈন উদ্দিন। সভা সঞ্চালনা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল মতিন।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বিএ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলুল করিম,উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, ওসি তদন্ত মোঃ জাকির হোসেন প্রমুখ।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বলেন এক সময় পরিবার পরিকল্পনার কথা বলতে গেলে কর্মীরা বিভিন্ন ভাবে নাজেহাল হতেন। বর্তমানে সকল ধর্মীয় ও সামাজিক কু-সংস্কারকে বাদ দিয়ে ধর্মীয় নেতারাও পরিবার পরিকল্পনা কর্মীদের সাদরে গ্রহন করেন। এবং সন্তান জন্মদানে অনেক চিন্তা করে ১ থেকে ২ এর অধিক সন্তান নেননা। তাই এখন জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রনে রয়েছে।

সভায় অন্যান্য বক্তারা বলেন দ্রুত বাড়ছে জনসংখ্যা, মারাত্মক হারে জনসংখ্যা বৃদ্ধি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে নষ্ট হচ্ছে স্থিতাবস্থাও। পাশাপাশি অবনতি হচ্ছে মহিলাদের স্বাস্থ্যেরও।পৃথিবীতে বর্তমানে ৮ বিলিয়ন মানুষ বাস করছেন। কিন্তু তাঁদের সবার সমান অধিকার এবং সুযোগ নেই।ফলে বহু মানুষ বিভিন্ন ভাবে বৈষম্য, হয়রানি এবং হিংসার সম্মুখীন হচ্ছে। অতিরিক্ত জনসংখ্যার কারণে বহু জায়গাতেই মানবাধিকারও খর্ব হয়। এই বিষয়টি সম্পর্কে সচেতনতা বাড়াতেই দিনটি পালন করা হয়।তাই আজকের এ দিবস উদযাপন খুবই অর্থবহ।

ইমা

এই বিভাগের সব খবর

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন-২০২৬, পাবলিক প্রকিউরমেন্ট আইন (দ্বিতীয় সংশোধন)-২০২৬-এর চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকাও অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি...

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

সর্বশেষ

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন-২০২৬, পাবলিক প্রকিউরমেন্ট আইন (দ্বিতীয় সংশোধন)-২০২৬-এর...

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...