সোমবার, ২৯ জুন ২০২৬

নৌবাহিনীর হাতে অনুপ্রবেশকারী ১৬ ভারতীয় জেলে আটক

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে  মাছ শিকারের দায়ে ভারতীয় ১৬ জেলেকে আটক করেছে মোংলা জোন নৌ-বাহিনী।

পটুয়াখালীর পায়রা বন্দরের ফেয়ার বয়া হতে ৩৫ নটিক্যাল মাইল দক্ষিণ অংশের গভীর সমুদ্র থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টায় তাদের আটক করা হয়।

আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা প্রদেশে। তারা হলেন- হরলাল দাস (৫০), ব্রিটিশ দাস (৪৮), পঙ্কোজ দাস (২৬), রাজা দাস (২২), স্বপন দাস (৪৮), জগবন্ধু দাস (৬২), আপন দাস (৬০), হৃদয় দাস (২৭), দীপক দাস (৩০), শুনিল দাস (৪৭), জয় হরিদাস (৪৫), সত্য লালদাস (২৫), রনজিত (২৪)। আর নদিয়া জেলার গোপাল পাল (৩৯), হরিদাস (৩২) ও সমির (৫০)।

নৌ-বাহিনী জানায়, রাতে তাদের জাহাজ নিয়ে গভীর সমুদ্রে টহল দিচ্ছিলো। এ সময় বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলো ভারতীয় ৫ থেকে ৬টি ট্রলার। পরে তাদের ধাওয়া দিয়ে মা ত্রিপুরা সুন্দরী নামের একটি ট্রলারসহ ১৬ জেলেকে আটক করা হয়।

মোংলা জোনের বানৌজা গোমতী জাহাজের অধিনায়ক কমান্ডার আরিফ হোসেন জানান, গভীর সাগরে টহলকালে তাদের ধাওয়া দিয়ে ট্রলারসহ আটক করা হয়েছে। পরে বুধবার সন্ধ্যায় তাদের পায়রা বন্দর নৌ-পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

পায়রা বন্দর নৌ-পুলিশের ওসি মোমেনুর রহমান জানান, নৌ-বাহিনীর সদস্যরা ইন্ডিয়ান একটি ট্রলারসহ ১৬ জেলেদের আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা কলাপাড়া থানা পুলিশের কাছে এসব জেলেদের সোপর্দ করবো। এ ঘটনায় নৌ-বাহিনী বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইমা

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...