সোমবার, ২৯ জুন ২০২৬

স্বস্তির বৃষ্টিতে নগরে জলাবদ্ধতা, মানুষের দুর্ভোগ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে গত মঙ্গলবার রাত থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। বুধবার বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রামে ৯৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

এদিকে বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জ, বাদুরতলা, হালিশহরসহ কিছু নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সকালে বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন ঘর থেকে বের হওয়া স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক, কর্মস্থলগামী চাকরিজীবী, ব্যবসায়ীসহ খেটে খাওয়া সাধারণ মানুষ।

বাদুরতলা এলাকার বাসিন্দা সরোয়ার আলম বলেন, রাত থেকেই বৃষ্টি হচ্ছে। এই গরমে বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছিল। কিন্তু সকালে বাসা থেকে বের হয়ে বাসার সামনের সড়কে দেখি হাঁটু পানি। এই হাঁটুপানি দিয়েই মোটরসাইকেল দিয়ে যাতায়াত করা অনেক কষ্টকর।

চকবাজার মুহাম্মদ আলী শাহ দরগাহ লেনে দুপুর পর্যন্ত হাঁটুসমান পানি জমে ছিল। এই এলাকার বাসিন্দা আবদুল হামিদ বলেন, বৃষ্টি হোক, জোয়ার হোক জলাবদ্ধতা আমাদের নিয়তিতে পরিণত হয়েছে। আজকেও ব্যতিক্রম ঘটেনি। সকালে উঠে দেখি বাসার সামনে হাঁটু পানি। বাসায়ও পানি ঢুকে পড়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, নদী ও সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্কতা সংকেত নেই। বুধবার বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রামে ৯৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। চট্টগ্রামে বৃষ্টির এ ধারা অব্যাহত থাকতে পারে।

এদিকে বৃষ্টির কারণে নগরের খুলশীতে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) এলাকায় সড়কে গাছ উপড়ে পড়েছে। এতে জিইসি থেকে এ কে খান মুখি সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

গাড়ি চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটেই মানুষ চলাচল করছেন। চট্টগ্রাম সিটি করপোরেশন ও খুলশী থানা পুলিশ গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, বৃষ্টির কারণে সড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। গাছের কিছু অংশ কেটে ছোট যানবাহন চলাচল করার ব্যবস্থা করেছি। গাছের বড় অংশ অপসারণ বা কেটে ফেলার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের জনবল এসেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেছি।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...