সোমবার, ২৯ জুন ২০২৬

রাঙ্গুনিয়ায় কৃষককে গুলি করে হত্যা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মো. এনাম(৩০) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এনামকে মাথায় ও বুকে গুলি করে হত্যা নিশ্চিত করেছে সন্ত্রাসীরা। তবে কি কারণে তাকে হত্যা করেছে তা এখন পর্যন্ত স্পষ্ট কোন তথ্য দিতে পারছে না স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (১৯ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহিষা বাম এলাকায় এ ঘটনা ঘটে। এনামুল ওই এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী এনামকে তার বাড়িতে এসে খুঁজতে থাকে। এসময় এনাম নিজের বাড়ি ছেড়ে পাশের বাড়িতে অবস্থান নেন। সেখানে ঢুকেই তাকে হত্যা করে সন্ত্রাসীরা। এনামের কপালে ও বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা হচ্ছে এটা দুই পক্ষের দ্বন্দ্বের ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে পদুয়ার পাশের ইউনিয়ন সরফভাটা থেকে কামালের নেতৃত্বাধীন একটা সন্ত্রাসী গ্রুপ প্রায়ই পদুয়া মহিষের বাম এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালায়। কিছুদিন আগে ওই গ্রুপের প্রধান ডাকাত কামাল পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের সঙ্গে কামাল গ্রুপের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সে ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত হন। এর ১৫ দিনের মাথায় খুন হলেন এনামুল।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...