চট্টগ্রামের পটিয়া উপজেলার হুলাইন গ্রামে আগুনে ৬টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। সোমবার (১৯ জুলাই) রাত ১২টায় ৩ নম্বর ওয়ার্ডের মৌলভী আছাদ আলী বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে আবদুল খালেক, আলমগীর, আবু বকর, মনসুর, ইলিয়াস ও হাফেজ আহমেদের কাঁচাঘর পুড়ে গেছে। পুড়ে যায় দুটি মোটরসাইকেলও।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে পটিয়ায় ফায়ার স্টেশন থেকে ২টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। তারা কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
পটিয়ায় ফায়ার স্টেশনের অফিসার সাইদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

