সোমবার, ২৯ জুন ২০২৬

দেশের প্রথম মডেল আশ্রয়ণ প্রকল্পের ১০৯টি ঘর হস্তান্তর হবে মিরসরাইয়ে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মিরসরাইয়ে দেশে প্রথমবারের মতো ক্রয় করা নিজস্ব জমিতে ১০৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করা হচ্ছে মডেল আশ্রয়ণ প্রকল্প। ক্রয় করা ভূমিতে এটাই সরকারের প্রথম আশ্রয়ণ প্রকল্প। এ প্রকল্পের আওতায় ১০৯টি ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে।

মিরসরাই উপজেলার সদর ইউনিয়নে কিছমত জাফরাবাদ এলাকায় ২ দশমিক ৬০ একর জমিতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

আজ সোমবার সকালে পরিদর্শনকালে তিনি জানান, আশ্রয়ণ প্রকল্পটিতে বসবাসকারীদের জন্য একটি পুকুরও খনন করা হয়েছে। সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে বসানো হবে ৪টি টিউবওয়েল। ঘরপ্রতি নির্মাণ ব্যয় ২ লাখ ৫৯ হাজার টাকা। এছাড়াও পরবর্তীতে প্রকল্পে মসজিদ, কবরস্থান ও খেলার মাঠও তৈরি করা হবে।

জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, ‘চট্টগ্রামে ইতোমধ্যে ৪ হাজার ঘর ভূমিহীন এবং গৃহহীনদের দেওয়া হয়েছে। আগামী ২১ তারিখ প্রধানমন্ত্রী চট্টগ্রামের ১৪টি উপজেলায় প্রায় ৬শ’ ঘর ভূমিহীন-গৃহহীনদের মধ্যে হস্তান্তর করবেন। এর মধ্যে মিরসরাইয়ের কিছমত জাফরাবাদ এলাকায় এই ১০৯টি ঘরের বিষয় আমাদের কাছে আলাদা গুরুত্ব রাখছে। কারণ এখানে প্রথমবারের মত ক্রয় করা জমিতেই বাস্তবায়িত হচ্ছে প্রথম আশ্রয়ণ প্রকল্প। প্রধানমন্ত্রীর গৃহায়ণ তহবিল থেকে বরাদ্দ পাওয়া সাড়ে ৩ কোটি টাকা দিয়ে ২ দশমিক ৬০ একর জমি ক্রয় করা হয়েছে এই প্রকল্পের জন্য। এ জমিতেই ১০৯টি ঘর তৈরি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘১০৯ পরিবার যাতে এখানে থেকে নাগরিক সুবিধা পায়; সেই সুবিধাও নিশ্চিত করা হবে। আগামী ২১ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ১০৯টি ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করবেন।’
এই ঘরগুলো হস্তান্তরের পর মিরসরাইয়ে আর ১৫২টি ভূমিহীন পরিবার থাকবে জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘মিরসরাই উপজেলায় মোট ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ৩৫৬টি। এর মধ্যে ১ম পর্যায়ে ৫০টি, ২য় পর্যায়ে ২৫টি এবং ৩য় পর্যায়ের (১ম ধাপে) ২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হয়েছে। আগামী ২১ জুলাই আরও ১০৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হবে। ঘরগুলোর নির্মাণ কাজ শেষ পর্যায়ে।’

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, ‘প্রতিটি ঘরে দুইটি বেডরুম, একটি রান্নাঘর এবং ঘরের সাথে লাগানো একটি টয়লেট থাকছে। ঘরে বিদ্যুৎ সংযোগও দেয়া হবে। সবার ব্যবহারের জন্য ২০ শতাংশ জায়গায় একটা পুকুর খনন করা হয়েছে। পাশাপাশি সুপেয় পানির জন্য ৪টি টিউবওয়েল স্থাপন করার প্রক্রিয়া চলছে।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ নাজমুল আহসান, রেবিনিউ ডিপুটি কালেক্টর (আরডিসি) মং মারমা, জেলা প্রশাসক অফিসের স্টাফ প্লাবন কুমার বিশ্বাস, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান, উপজেলা ভূমি কর্মকর্তা এসএমএন জামিউল হিকমাহ প্রমুখ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...