বিদ্যুৎ সাশ্রয় করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন রাত ৮টার পর দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে, বন্ধ না মানলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে দেশে বিদ্যুৎ সাশ্রয় ইস্যুতে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এক ঘণ্টা করে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক লোডশেডিং হবে। এক ঘণ্টায় যদি বিদ্যুতের ঘাটতি মোকাবিলা করা সম্ভব না হয় তাহলে দুই ঘণ্টা করে লোডশেডিং বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
১ হাজার মেগাওয়াটের ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র সম্পূর্ণ বন্ধ থাকবে উল্লেখ করে নসরুল হামিদ বলেন, এটি সাময়িক ব্যাপার, খুব দীর্ঘমেয়াদি নয়।
তিনি বলেন, উপাসনালয়ে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করতে বলা হয়েছে। নামাজের সময়সূচি ছাড়া অনান্য সময়ে এসি বন্ধ রাখতে বলা হয়েছে।

