রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

মাটিরাঙ্গায় পাহাড়ি দুই গ্রুপের গোলাগুলিতে ১ জনের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের ব্যাপক গোলাগুলিতে ১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ জুলাই) ভোরে মাটিরাঙা উপজেলার তাইন্দং ইউনিয়নের দূর্গম সুকুমার কার্বারি পাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১টি একে-২২ অস্ত্র, গুলি ও গুলির খোসাসহ গুলিবৃদ্ধ মরদেহ শনাক্ত করেছে।

নিহত যুবকের নাম উত্তম কুমার ত্রিপুরা। সে মাটিরাঙা উপজেলার তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকার সুনীল ত্রিপুরার ছেলে।

জানা যায়, সোমবার ভোরে ইউপিডিএফ মূল এবং ইউপিডিএফ গণতান্ত্রিক সদস্যের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানান, মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

জেবি

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...