বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ঢাকায় আসছেন পাক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী

- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকায় আসছেন পাক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খার।আগামী ২৭ জুলাই আটটি মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন বসছে ঢাকায়।  অনুষ্ঠেয় বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন  তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার পাকিস্তান হাইকমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ডি-৮ এর বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশ জোটের সদস্য পাকিস্তান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া এবং নাইজেরিয়া। সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রীদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. কে আব্দুল মোমেন সবাইকে দাওয়াত দিয়েছেন।

এ কর্মকর্তা বলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন ড. মোমেন। তবে পাকিস্তানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী নয়, প্রতিমন্ত্রী হিনা রব্বানী খারকে পাঠানো হচ্ছে।

অন্যদিকে ঢাকার পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, ডি-৮ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ঢাকায় পররাষ্ট্র সচিবকে পাঠানোর সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। পরবর্তীতে সিদ্ধান্তের পরিবর্তন হয়। সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খার।

ইমা

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...