সোমবার, ২৯ জুন ২০২৬

ঈদে বাড়ি ফেরা, বাস ও রেলস্টেশনে উপচেপড়া ভিড়

- Advertisement -
Single page 1st Paragraph

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে শেষ মুহূর্তে চট্টগ্রাম রেলস্টেশনে উপচেপড়া ভিড়। এমনিতেই ঈদের আগাম টিকিট কেনা যাত্রীদের পদচারণায় মুখর চট্টগ্রাম রেলস্টেশন। সেই সঙ্গে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। শেষমুহূর্তে ঠাঁই নাই ট্রেনে। অনেকেই স্ট্যান্ড টিকিট সংগ্রহ করেও জায়গা না পেয়ে ট্রেনের ছাদে করে বাড়ি ফিরছে এসব কর্মব্যস্ত মানুষ। তারপরও যাত্রীদের উচ্ছ্বাস ছিল চোখের পড়ার মতো।

শুক্রবার কোনো ধরনের শিডিউল বিপযর্য় ছাড়াই চট্টগ্রাম রেলস্টেশন থেকে সকালে চারটি ট্রেন সূচি অনুযায়ী ছেড়ে গেছে। তবে অতিরিক্ত যাত্রীর চাপে বেগ পোহাতে হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষকে। এ রির্পোট লেখা পর্যন্ত বিজয় এক্সপ্রেস ট্রেন স্টেশনে এসে পৌঁছেনি। এই ট্রেন সকাল নয়টায় ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।

শিডিউল বিপর্যয় না থাকায় যাত্রীদের চোখে-মুখে শুধু উচ্ছ¡াস আর আনন্দ। যথাসময়ে বাড়ি ফেরার আনন্দের যেনো ভাগাভাগি করতে গিয়ে খুনসুটিতে মেতে উঠছে।

চট্টলা এক্সপ্রেস ট্রেনে পরিবারসহ ঢাকায় যাচ্ছেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরিজীবী মো. নুরুল ইসলাম। তিনি বলেন, বাড়ি যাওয়ার জন্য এক বন্ধুর সহায়তায় অনলাইন থেকে টিকিটি সংগ্রহ করেছি। যথাসময়ে আসনে বসে বাড়ি যেতে পারছি দেখে ভালো লাগছে।

এদিকে বিজয় এক্সপ্রেস ট্রেনের বিলম্বের বিষয়ে জানতে চাইলে রেলওয়ের স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ হয়ে সকালে ডকইয়াডে এসে পৌঁছেছে। সেখানে পুরো ট্রেনটি আন্ডার চেকিং করে ছেড়ে আসতে কিছুটা সময়ের প্রয়োজন হয়। সাময়িক কষ্ট হলেও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এটি করতে হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারি ছুটি শুরু হওয়ায় সকাল থেকে প্রতিটি ট্রেনে স্বাভাবিকের চেয়ে বেশি যাত্রী চলাচল করছে। এখন পর্যন্ত দুটি ট্রেনে সূচি অনুযায়ী গন্তব্যে ছেড়ে গেছে। আমরা আশা করছি দিনের অন্যান্য ট্রেনগুলো শিডিউল বিপর্যয় ছাড়া ছেড়ে যাবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, কোরবানির ঈদকে সামনে রেখে গত ৫ জুলাই থেকে আন্তঃনগরের ১০ টিসহ সর্বমোট ১৬ টি ট্রেন চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে গেছে। এসব ট্রেনে ১০ হাজারের বেশি যাত্রী চলাচলের সুযোগ পাচ্ছেন। যদিও প্রতিটি ট্রেনে নির্ধারিত আসনের চেয়ে বেশি যাত্রী দেখা গেছে। এর আগে সকাল ৭টায় সুবর্ণ এক্সপ্রেস, ৭টা ২০ মিনিটে পাহাড়িকা এক্সপ্রেস, ৭টা ৪০ মিনিটে সাগরিকা এক্সপ্রেস ছেড়ে গেছে।

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...