শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

অঞ্জন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা ফাহিম

সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

- Advertisement -
Single page 1st Paragraph

পটিয়া উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি ইনতিসার ইবনে সেলিম ফাহিম বলেছেন, সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আমাদের জীবনধারার মানের উন্নয়ন ঘটেছে, তা সন্দেহাতীত। তবে সেই পরিবর্তিত জীবনধারা যে আমাদের ক্রমশ যান্ত্রিক ও শ্রমবিমুখ করে ফেলছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এর ফলে প্রতিনিয়ত আমরা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছি, আমাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। শরীর ও মনকে সুস্থ, কর্মক্ষম এবং প্রাণ-প্রাচুর্যে পূর্ণ করার জন্য খেলাধুলা অপরিহার্য।

তিনি আরও বলেন, খেলাধুলা দেশে-দেশে রাষ্ট্রে-রাষ্ট্রে প্রীতির বন্ধনকে সুদৃঢ় করার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখে। এর মাধ্যমে আমরা কর্তব্যবোধ, শৃঙ্খলাবোধ, চরিত্রগঠন, নিয়মানুবর্তিতা ও ঐক্যবদ্ধতার শিক্ষা লাভ করতে পারি। এছাড়া খেলাধুলা আমাদেরকে জাতীয়তাবোধেও উদ্দীপ্ত করে।

গত ৪ জুলাই ২০২২ সোমবার পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি জনকল্যান সমিতির সম্মুখস্থ মাঠে অনুষ্ঠিত অঞ্জন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য বিপ্লব চক্রবর্ত্তী রিগ্যানের সভাপতিত্বে এবং কনক চক্রবর্ত্তী পলাশের সঞ্চালনায় এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন ভূর্ষি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিহির চক্রবর্ত্তী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য অজিত দেবনাথ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শুভ দে, যুগ্ম-সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সিজান, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আলিফ মাহমুদ, তথ্য ও গবেষণা বিষয়ক উপ সম্পাদক শেখ মিজানুর রহমান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, আসিফ হোসেন, নাবিল কালাম প্রমুখ।

অঞ্জন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কেচিয়াপাড়া কল্লোল সাংস্কৃতিক সংঘ ৩-১ গোলে গুয়াদন্ডী স্টার ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন জয় শীল (এডিসন) ও লিটন দে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...