রবিবার, ১৪ জুন ২০২৬

অধ্যাপক মোহাম্মদ খালেদ

শুভ্র বিবেকের কন্ঠস্বর, জাতির অবিস্মৃত শ্রেষ্ঠ সন্তান

- Advertisement -
Single page 1st Paragraph

অধ্যাপক মোহাম্মদ খালেদ এই জনপদের একজন শুভ্র বিবেকের কন্ঠস্বর, অবিস্মৃত বাঙালির শ্রেষ্ঠ সন্তান। শুভ্র বিবেক খ্যাত, সাংবাদিকতা জগতের পথিকৃৎ, চেতনার বাতিঘর, মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর প্রয়াত সম্পাদক। অধ্যাপক মোহাম্মদ খালেদ (৬ জুলাই ১৯২২-২১ ডিসেম্বর ২০০৩) বাংলাদেশের একজন খ্যাতিমান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও সাংবাদিক। যিনি চট্টগ্রাম-৬ রাউজান আসনের সংসদ সদস্য ছিলেন।  আজ ৬ জুলাই ২০২২ সালে তাঁর জন্মশত বার্ষিকী ।
অধ্যাপক মোহাম্মদ খালেদ ১৯৬২ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত দৈনিক আজাদীর সম্পাদক ছিলেন, পরে তার সুযোগ্য উত্তরসূরী সম্পাদক হিসেবে এখনো স্বমহিমায় আছেন রম্য লেখক, লায়ন্সের সাবেক গভর্ণর এম এ মালেক। অধ্যাপক মোহাম্মদ খালেদ ৭ মার্চ ১৯৭৩ থেকে ১৫ আগষ্ট ১৯৭৫ মেয়াদ পর্যন্ত চট্টগ্রাম ৬ রাউজান আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯২২ সালের ৬ জুলাই তিনি ব্রিটিশ ভারতের বিহার রাজ্যের পাটনায় পিতা আবদুল হাদী চৌধুরীর কর্মস্থলে জন্ম গ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস চট্টগ্রামের রাউজানের সুলতানপুর দারোগা বাড়ি। বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহকর্মী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের তিনি একজন অন্যতম নীতি নির্ধারক ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ছিলেন। ১৯৪২ সালে চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে কলকাতার ইসলামিয়া কলেজে স্নাতক শ্রেণীতে ভর্তি হলেও পারিবারিক কারণে সেখানে পাঠ সমাপ্ত না করে চট্টগ্রামে এসে চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক সমাপ্ত করে পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসে এম এ ডিগ্রি অর্জন করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ১৯৪৪ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনে যুক্ত হন। ১৯৪৯ সালে আওয়ামী মুসলিম লীগে যোগ দেন। ১৯৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ৬ দফা, ৬৯ এর গণআন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে রাউজান-হাটহাজারী আসন থেকে জাতীয় পরিষদের স্পিকার ফজলুল কাদের চৌধুরীকে বিপুল ভোটে পরাজিত করে তিনি চমক সৃষ্টি করেছিলেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের মুখপাত্র ‘জয়বাংলা’ পত্রিকার সম্পাদক মন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে বাংলাদেশ সংবিধান প্রনয়ন কমিটির সদস্য হিসেবে সংবিধান প্রনয়ণে অসামান্য ভূমিকা রাখেন। ১৯৭৫ সালে বাকশাল গঠিত হলে তিনি চট্টগ্রাম উত্তর জেলার গভর্ণর নিযুক্ত হন। চট্টগ্রাম ও কলকাতার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংগঠনে ভূমিকা রাখেন।
রাউজান স্কুলে শিক্ষকতা, নাজিরহাট কলেজে অধ্যাপনা, গ্রীন্ডলেজ ব্যাংকের চাকরি প্রভৃতি জীবনের বাস্তবতায় কঠিন সংকটের মধ্যেও আদর্শ থেকে ন্যূনতম বিচ্যুত না হয়ে সৎ ও নির্মোহ জীবনের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তিনি। অধ্যাপক মোহাম্মদ খালেদ ছিলেন জাতির বিবেক। মুক্তিযুদ্ধে অনন্য সাধারণ অবদানের জন্য ২০১৯ সালে তাঁকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে স্বাধীনতা পুরষ্কার প্রদান করা হয়।
দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক মহাত্মা ইঞ্জিনিয়ার আব্দুল খালেক ১৯৬২ সালের ২৫ সেপ্টেম্বর ইন্তেকাল করলে তাঁর স্থলাভিষিক্ত হন অধ্যাপক মোহাম্মদ খালেদ।
চট্টগ্রাম একাডেমি প্রতি বছর ফেব্রুয়ারিতে অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশু সাহিত্য পুরষ্কার প্রবর্তন করেছে। চট্টগ্রাম প্রেসক্লাব প্রতিবছর অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মারক বক্তৃতা আয়োজন করেন। বাংলা একাডেমি থেকে সাহিত্যিক-সাংবাদিক রাশেদ রউফ সম্পাদিত তাঁর জীবনী গ্রন্থ প্রকাশিত হয়েছে। পিতার পদাংক অনুসরণ করে সাংবাদিকতায় যোগ দিয়েছেন সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির। ২০০৩ সালের ২১ ডিসেম্বর এই ন্যায়নিষ্ট শুভ্র বিবেকের কন্ঠস্বর, বাংলাদেশের প্রবীণতম সম্পাদকের জীবনাবসান ঘটে। কিন্তু তার রেখে যাওয়া আদর্শ, কর্ম ও সততার উদাহারণগুলো নতুন প্রজম্মকে প্রেরণা যোগাবে আরো অনেক কাল ধরে।আজ ৬ জুলাই ২০২২ চট্টগ্রামের এই মহান মনীষার  জন্মশতবার্ষিকী ।

আশা করছি জন্মশত বার্ষিকী ঘিরে অধ্যাপক মোহাম্মদ খালেদের জীবনের আরো অনালোচিত বিষয়গুলো সামনে এনে তাঁর স্মরণে সৃজনশীল কর্মকান্ডের মানুষেরা চট্টলার এই বিরল বরেণ্য রাজনীতিক, সমাজসেবক, সাংবাদিকের স্মৃতির প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদনে এগিয়ে আসবেন।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...