শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বাড়ছে করোনার সংক্রমণ, নিতে হতে পারে টিকার চতুর্থ ডোজ

- Advertisement -
Single page 1st Paragraph

দেশে করোনা সংক্রমণ দ্রুত বাড়ার জন্য ওমিক্রনের নতুন উপধরণ বিএ পয়েন্ট ফোর-ফাইফকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দ্রুত ব্যবস্থা নেয়া না হলে টিকার চতুর্থ ডোজ নেয়ার প্রয়োজন হতে পারে। সবাইকে স্বাস্থ্যবিধি মানাতে এখনই প্রশাসনকে কঠোর হতে পরামর্শ দিয়েছেন তারা।

জুনের মাঝামাঝিতে দেশে করোনা সংক্রমণ হার ৫ শতাংশের নিচে ছিল। কিন্তু কয়েকদিন ধরে বাড়ছে শনাক্তের সংখ্যা। আবারও করোনায় মৃত্যু হচ্ছে প্রায় প্রতিদিন। যদিও স্বাস্থ্যবিধি নিয়ে এখনও উদাসীন মানুষ।

করোনা সংক্রমণ বাড়ার পেছনে দ্রুত সংক্রমণশীল ওমিক্রনের নতুন উপধরণ বিএ পয়েন্ট ফোর ও বিএ পয়েন্ট ফাইফকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বলছেন, স্বাস্থ্যবিধি না মানায় দ্রুত বাড়ছে সংক্রমণ।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক এবিএম আব্দল্লাহ বলেন, “ওমিক্রনের একটি সাব-ভ্যারাইটি বি-ফোর/বি-ফাইফ। এটা দ্রুত সংক্রমণশীল। একজন যদি কেউ আক্রান্ত হয়ে যায়, সে দশজনকেও ছড়াতে পারেন। এতো দ্রুত ছড়ায়। এই সাব-ভ্যারাইটির ক্যারেক্টার হলো আমরা যে টিকা নিচ্ছি এগুলো বাইপাস করে বা ওভারকাম করে। টিকা এটির বিরুদ্ধে কাজ করে না। ফলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে যাচ্ছে।”

দেশের ৭০ শতাংশ মানুষ করোনা টিকার দুই ডোজ সম্পন্ন করেছেন। আর বুস্টার নিয়েছেন প্রায় ৩ কোটি বেশি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, টিকার অ্যান্টিবডি দীর্ঘমেয়াদী সুরক্ষা দেয়না। এজন্য টিকার চতুর্থ ডোজ নেয়ার প্রয়োজন হতে পারে বলেও মনে করেন এই চিকিৎসক।

ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটসহ সবখানে স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

জেবি

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...