শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

৭ জুলাইয়ের মধ্যে পোষাক শ্রমিকদের বোনাসসহ বেতন পরিশোধ করতে হবে

- Advertisement -
Single page 1st Paragraph

তৈরি পোশাকসহ সব খাতের শ্রমিকদের জুন মাসের বেতন ও বোনাস ৭ জুলাইয়ের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নজান সুফিয়ান।

রোববার এক বিবৃতিতে গত ২৮ ও ২৯ জুন শ্রমভবনে মালিক-শ্রমিক ও সরকারি সংস্থাগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এবং আরএমজি বিষয়ক দ্বিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দেন তিনি।

বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, দুটি সভায় সিদ্ধান্ত হয়েছে গার্মেন্টসসহ রাষ্ট্রায়ত্ব, বেসরকারি, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সব খাতের শ্রমিকদের ঈদুল আযহার বোনাস, জুন মাসের বেতন ঈদের ছুটির আগে ৭ জুলাইয়ের মধ্যেই মালিকরা পরিশোধ করবেন।

এছাড়া যদি কোনো শ্রমিকের বেতন বকেয়া থাকে, সেটাও মালিকপক্ষকে পরিশোধে নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।

কোরবানির ঈদ আগামী ১০ জুলাই। এর আগের দুদিন শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ৭ জুলাই হবে ঈদের আগে শেষ কর্মদিবস।

সভায় সিদ্ধান্ত হয়, সরকারি এবং ঈদের ছুটি মিলিয়ে মালিক-শ্রমিক প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে কর্মীদের ছুটির বিষয়টি ঠিক করবেন। তবে জরুরি রপ্তানির প্রয়োজনে শ্রমিকদের সাথে আলোচনা সাপেক্ষে ছুটি সুবিধামতো আগে-পরে করা যাবে বলে বিবৃতিতে বলা হয়।

ইমা

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...