বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

পদ্মা সেতু পাড়ি দিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রামের সাড়ে ৩শ’ আ’লীগ নেতা কর্মীর শ্রদ্ধা

- Advertisement -
Single page 1st Paragraph

পদ্মা সেতু পাড়ি দিয়ে এই প্রথম চট্টগ্রামের সাড়ে ৩শ’ আওয়ামী লীগ নেতা কর্মী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন। এদিন বিভিন্ন জেলা ও উপজেলা থেকেও নেতা কর্মীরা প্রথম পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মানুষের ঢল নামে।

গতকাল শনিবার বিকাল সাড়ে ৫ টায় চট্টগামের নেতা কর্মীরা টুঙ্গিপাড়া এসে পৌঁচ্ছেন। প্রত্যেকে সাদা পাঞ্জাবী, পায়জামা ও মুজিব কোট পড়ে বঙ্গবন্ধুর সমাধিতে শোভাযাত্রা সহকারে প্রবেশ করেন।

সন্ধ্যা পৌনে ৬ টার দিকে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধূরীর নেতৃত্বে সাড়ে ৩ শ’ আওয়ামী লীগ নেতা কর্মী বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্ট এবং ৭১ এর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।

এ সময় রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধূরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, শ্যামল কুমার পালিত,কামরুল হোসেন বাহাদুর, রাউজানের ১৪ ইউপি চেয়ারম্যান, রাউজানের প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধূরী এমপি সংবাদিকদের বলেন, পদ্মা সেতু আমাদের জাতির অহংকার। এসেতু সারা বিশে^ আমাদের পরিচিতি বহন করবে। বঙ্গবন্ধু দেশ দিয়েছেন। এ জন্য বাংলাদেশ যতদিন থাকবে বাঙ্গালী বঙ্গবন্ধুকে শ্রদ্ধা চিত্তে স্মরণ করবে। আর আমাদের অর্থে পদ্মা সেতু করে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মরণীয় হয়ে থাকবেন। আমরা টুঙ্গিপাড়া আসার পথে পদ্মা সেতু পরিদর্শণ করেছি। তিনি আরো বলেন, আগামী বছরের মাঝামাঝি পদ্মা সেতুতে ট্রেন চলাচল করতে পারে।

রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কুমার পালিত বলেন, আমরা আগেও টুঙ্গিপাড়া এসেছি। তখন পদ্মা নদী পার হতে ৩/৪ ঘন্টা লাগত। দুর্ভোগ ছিল। আজ পদ্মা পার হয়েছি মাত্র ৬ মিনিটি। চট্টগ্রাম থেকে টুঙ্গিপাড়া আসতে ৩ ঘন্টা সময় বেঁচেছে। পদ্মা সেতু আমাদের অন্যতম প্রাপ্তি। এ সেতুতে ওঠা মাত্র আমাদের আনন্দে বুঁক ভরে গেছে।

বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ তোফায়েল আহম্মেদ এলিন বলেন, পদ্মা সেতু পাড়ি দিয়ে এই প্রথম টুঙ্গিপাড়া আসলাম। এখানে জাতির পিতা ঘুমিয়ে আছেন। টুঙ্গিপাড়া আমাদের ইমশনের জায়গা। তাই ভাষায় অনুভূতি ব্যক্ত করতে পারছি না। তবে এটি আমার জীবনের বড় প্রাপ্তি।

এদিন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ পদ্মা পাড়ি দিয়ে প্রথম টুঙ্গিপাড়া এসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান। এ ছাড়া এ দিন বিভিন্ন জেলার শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান।

টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের কিউরেটর নুরুল ইসলাম বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিতে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। শনিবার ও শুক্রবার সমাধিসৌধে চট্টগ্রাম, উত্তরাঞ্চলসহ দূরবর্তী বিভিন্ন জেলার মানুষের সমাগম ঘটে। সারদিনই চলে শ্রদ্ধা নিবেদনের পালা। এখানে মানুষের ঢল নামে।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...