সোমবার, ২৯ জুন ২০২৬

শিক্ষককে অপমান ও হত্যার তদন্ত করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

শিক্ষকের গলায় জুতা পরানোসহ হত্যার ঘটনায় তদন্ত করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো দায় থাকলে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার (২৯ জুন) দুপুরে সচিবালয়ে ঈদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নড়াইলে শিক্ষককে জুতার মালা পরানোর ঘটনা নিয়ে আসাদুজ্জামান খান বলেন, উত্তেজিত জনতা এতো বেশি ক্ষুব্ধ হয়ে যাওয়ায় ডিসি এসপি নিয়ন্ত্রণে আনতে পারেনি। তিনি আরও বলেন, তদন্ত করা হচ্ছে, কারো দায় থাকলে ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনাটা হঠাৎ করেই ঘটে যায়। আমরা সত্যিই দুঃখিত যে, একজন শিক্ষককে জুতার মালা পরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। কতটা নৈতিক অবক্ষয় ঘটেছে তা আপনারা নিজেরাই অনুমান করুন। তবে আমাদের যা করণীয়, তা আমরা করেছি। তার বাবাকে ধরেছি। খুব শীঘ্রই তাকেও ধরে ফেলবো। এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আরও জানান, এবার সারাদেশে ৪ হাজারের বেশি পশুর হাট বসবে। হাটে যেন চাঁদাবাজি না হয় সেক্ষেত্রে ব্যবস্থা নেয়া হবে। হাটে সকলকে স্বাস্থ্যবিধি মেনে যাওয়ার জন্য আহ্বান জানান তিনি। এছাড়া, ঈদের পূর্বে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ ও ধাপে ধাপে ঈদের ছুটি দেয়ার আহ্বান জানান আসাদুজ্জামান খান।

এ সময় পদ্মা সেতু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে মোটর সাইকেলের ক্ষেত্রে যে নির্দেশন রয়েছে তা বহাল থাকবে।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...