সোমবার, ২৯ জুন ২০২৬

পদ্মা সেতুর উদ্বোধন 

প্রধানমন্ত্রীকে সিইউজের অভিনন্দন

- Advertisement -
Single page 1st Paragraph

নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ ও উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন  চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
শনিবার(২৫জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, পদ্মা সেতু বাংলাদেশের সক্ষমতা আর সামর্থ্যের প্রতীক।বিদেশী অর্থায়ন ছাড়া প্রথমবারের মতো কোন মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ নিজেদের সক্ষমতাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। দেশীয় ও বৈশ্বিক নানা প্রতিকূলতা পার হয়ে প্রমত্তা পদ্মায় এ সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর একাগ্রতা ও দূরদর্শী চিন্তার কারণে।
বিবৃতিত বলা হয়, সেতুটি দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যে শুধু বৈপ্লবিক পরিবর্তন আনবে তা নয়, পাশাপাশি পুরো বাংলাদেশের অর্থনীতিতেই প্রাণশক্তি যোগাবে।
নেতৃবৃন্দ বলেন, পদ্মা সেতু এখন কেবল একটি সেতু নয়, বাঙালীর অদম্য সাহস আর আত্মবিশ্বাসের প্রতীক। এ সাহস আর আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...