শনিবার, ২০ জুন ২০২৬

চবি সাংবাদিকদের হুমকির ঘটনায় ২৩ সাংবাদিক সংগঠনের নিন্দা ও প্রতিবাদ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আবাসিক হল থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার হুমকি এবং হেনস্তার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৩টি সাংবাদিক সংগঠন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানায় সংগঠনগুলো।

দেশের যেসকল বিশ্ববিদ্যালয়গুলো প্রতিবাদ জানিয়েছে সেগুলো হলো- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, চুয়েট সাংবাদিক সমিতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি, হাবিপ্রবি সাংবাদিক সমিতি, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি।

বিবৃতিতে জানানো হয়, সাংবাদিকদের সঙ্গে এমন আচরণে আমরা মর্মাহত। সাংবাদিকদের হেনস্তা করা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার পরিপন্থী। বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে এ ধরনের উগ্রবাদী আচরণ দমন করতে হবে। বিশ্ববিদ্যালয়ে স্বাধীন ও চাপহীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। এ হুমকি সাংবাদিকদের দমিয়ে রাখার নোংরা অপচেষ্টা। ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ জুন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াসের অনুসারী বেশ কয়েকজন কর্মী চবি সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলামের কক্ষে গিয়ে সাংবাদিকদের হল থেকে বের করে দেওয়ার হুমকি দেন। এসময় অকথ্য ভাষায় গালিগালাজও করেন তারা।

এ ঘটনায় ৯ জনকে অভিযুক্ত করে রোববার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেয় চবি সাংবাদিক সমিতি।

জেবি

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...