শুক্রবার, ১৯ জুন ২০২৬

১১ কোটি ৮৬ লাখ মানুষ পেয়েছেন দুই ডোজ টিকা

- Advertisement -
Single page 1st Paragraph

দেশে করোনা কমতির দিকে থাকলেও হঠাৎ সংক্রমণ বেড়ে গেছে।  এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণের হার ১০ শতাংশ ছাড়িয়েছে। তাই করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ থেকে টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।

দেশে এ পর্যন্ত ১১ কোটি ৮৬ লাখের বেশি মানুষ করোনার দুই ডোজ টিকা নিয়েছেন।এর মধ্যে গত একদিনেই সারাদেশে দ্বিতীয় ডোজ নি‌য়েছেন এক লাখ ৪৯ হাজার ৫৭৯ জন।

মঙ্গলবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গে‌ছে।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়েছে, করোনা সংক্রমণ প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৯ লাখ ৪৮ হাজার ৭৪৭ জন। এছাড়া দুই ডোজ টিকা নি‌য়েছেন ১১ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৮৮৬ জন মানুষ। আর এখন পর্যন্ত বুস্টার ডোজ নিয়েছেন দুই কোটি ৮০ লাখ ৫০ হাজার ৬৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৫ হাজার ৩৫৪ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৯ হাজার ৫৭৯ জনকে। এছাড়াও এ সময়ে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৪৩ হাজার ২৮০ জনকে। এসব টিকার ম‌ধ্যে‌ রয়েছে অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।উল্লেখ্য, দেশে গত বছরের ১ নভেম্বর থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ৩২ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে।এছাড়া, এই পর্যন্ত ২ লাখ ৯২ হাজার ১০ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ১৮ বছর বয়সী যেকোনো মানুষ এখন ক‌রোনার টিকা নিতে পারছেন

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...