বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

২০২৭ সালের জানুয়ারি-জুনের জন্য ৮,০১০ কোটি টাকার জ্বালানি আমদানির প্রস্তাব অনুমোদন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দেশের জ্বালানি চাহিদা পূরণে ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের জন্য ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে ডিজেল, হাই-সালফার ফার্নেস অয়েল ও অকটেন আমদানির চারটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৫৪তম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ০.০০৫ শতাংশ সালফারযুক্ত গ্যাস অয়েল (ডিজেল) আমদানির দুটি চালান, হাই-সালফারযুক্ত ফার্নেস অয়েল (১৮০ সিএসটি) এবং ৯৫ রিসার্চ অকটেন নম্বরের আনলেডেড গ্যাসোলিন (অকটেন) আমদানি।

প্রথম প্রস্তাবে প্যাকেজ নম্বর পিজিসি-০৩/১এইচ২০২৭-এর আওতায় ডিজেল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। এ ক্ষেত্রে সরবরাহকারী হিসেবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

দ্বিতীয় প্রস্তাবে প্যাকেজ নম্বর পিজিসি-০৪/১এইচ২০২৭-এর আওতায় ডিজেল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা। এ প্রস্তাবেও ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সরবরাহকারী হিসেবে সুপারিশ করা হয়েছে।

এছাড়া প্যাকেজ নম্বর পিজিসি-০৫/১এইচ২০২৭-এর আওতায় হাই- সালফারযুক্ত ফার্নেস অয়েল (১৮০ সিএসটি) আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। এ ক্ষেত্রেও ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সরবরাহকারী হিসেবে সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে, প্যাকেজ নম্বর পিজিসি-০৬/১এইচ২০২৭-এর আওতায় ৯৫ রিসার্চ অকটেন নম্বরের আনলেডেড গ্যাসোলিন (অকটেন) আমদানিতে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। এ পণ্য সরবরাহের জন্য ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।

চারটি প্রস্তাবই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে উপস্থাপন করা হয়।

সরকারের ২০২৭ সালের প্রথম ছয় মাসের জ্বালানি আমদানি পরিকল্পনার অংশ হিসেবে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

হালিশহরে ট্রাফিক পুলিশ বক্সে আগুন

চট্টগ্রাম নগরের বড়পোল পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এতে বক্সের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।...

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আশপাশে থাকা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে এবং তাদের কষ্ট না দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যত্ন নিতে...

জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম-খুনে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল...

সর্বশেষ

হালিশহরে ট্রাফিক পুলিশ বক্সে আগুন

চট্টগ্রাম নগরের বড়পোল পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা...

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আশপাশে থাকা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর...

জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম-খুনে অভিযুক্ত...

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক,...

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ এক বিষয় নয়: ভারত

গণঅভ্যুথানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় নিজ...

বন্ড সুবিধার অপব্যবহার করে পোশাক রপ্তানির চেষ্টা, ৭৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্যের...