বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

হালিশহরে ট্রাফিক পুলিশ বক্সে আগুন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের বড়পোল পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এতে বক্সের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভোরে পুলিশ বক্সের জানালার বাইরে থেকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এতে জানালার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। ধোঁয়ায় বক্সের ভেতর ও বাইরের দেয়াল কালো হয়ে যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘দুর্বৃত্তরা পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। পুলিশের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং বক্সে স্বাভাবিক কার্যক্রম চলছে।

উল্লেখ্য গত কিছুদিন ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ বক্স ও বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৯ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির সময় নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিংয়ে ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়া হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে। এর কিছুদিন আগে নগরের মুরাদপুরে ট্রাফিক পুলিশের একটি বক্সে দুর্বৃত্তরা আগুন দেয়; জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে ছড়ায়নি।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান, রায়হানের ব্যবহৃত পিস্তলসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের অভিযানে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে। এসময় শীর্ষ সন্ত্রাসী রায়হানের ব্যবহৃত পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া...

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আশপাশে থাকা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে এবং তাদের কষ্ট না দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যত্ন নিতে...

জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম-খুনে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল...

সর্বশেষ

ফটিকছড়িতে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান, রায়হানের ব্যবহৃত পিস্তলসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের অভিযানে গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান...

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আশপাশে থাকা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর...

জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম-খুনে অভিযুক্ত...

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক,...

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা ও প্রত্যর্পণ এক বিষয় নয়: ভারত

গণঅভ্যুথানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় নিজ...

বন্ড সুবিধার অপব্যবহার করে পোশাক রপ্তানির চেষ্টা, ৭৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্যের...