বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

বন্ড সুবিধার অপব্যবহার করে পোশাক রপ্তানির চেষ্টা, ৭৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্যের পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত স্টকলটের তৈরি পোশাক রপ্তানির চেষ্টার ঘটনা উদ্ঘাটন করেছে চট্টগ্রাম কাস্টমস হাউসের আইসিডি।

এ ঘটনায় সরকারের প্রায় ৭৫ লাখ টাকা রাজস্ব ফাঁকির বিষয়টি প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে চট্টগ্রামের পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড নামের একটি অফডকে রপ্তানি পণ্যচালানে অভিযান চালিয়ে এ অনিয়ম উদ্ঘাটন করা হয়।

কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রামের প্রিভেন্টিভ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গাজীপুরের বিকেসি সোয়েটার লিমিটেড-এর নামে দাখিল করা বিল অব এক্সপোর্ট নম্বর সি-৭৭০৯৯৪-এর আওতাধীন পণ্য চালানটি সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।

রপ্তানিকারক প্রতিষ্ঠানটি চালানে তিন ধরনের পণ্য হিসেবে ৩৯ হাজার ৩৭৯ পিস লেডিস ও মেনস সোয়েটার, ৪৫৮ পিস লেডিস স্কার্ট এবং ১৭১ পিস লেডিস প্যান্ট ঘোষণা করেছিল। কিন্তু পরীক্ষায় ঘোষিত পণ্যের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন ও ঘোষণা-বহির্ভূত বিভিন্ন ধরনের স্টকলটের তৈরি ৪০ হাজার ৮ পিস পোশাক পাওয়া যায়।

চালানটির ঘোষিত মূল্য ছিল ৫২ হাজার ১০ দশমিক ৪০ মার্কিন ডলার। এর গন্তব্য ছিল লেবানন। তবে ইউটিলাইজেশন ডিক্লারেশনে (ইউডি) নোটিফাই পার্টি হিসেবে বেলজিয়ামের নাম উল্লেখ ছিল।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় ইউডি নম্বর ২৬/৩৬৩১/০১০-এর অধীনে শুল্কমুক্তভাবে আমদানি করা বিভিন্ন ধরনের সুতা, কাপড় তৈরির কাঁচামাল এবং আনুষঙ্গিক উপকরণ ব্যবহার করে ঘোষিত পণ্য উৎপাদন ও রপ্তানি না করে ভিন্ন উৎসের পোশাক রপ্তানির চেষ্টা করে।

এ সময় বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল ও আনুষঙ্গিক উপকরণ অবৈধভাবে অপসারণের বিষয়টিও উদ্ঘাটিত হয়।

কাস্টমস কর্তৃপক্ষের প্রাথমিক হিসাবে, এ ঘটনায় প্রায় ৭০ লাখ টাকার শুল্ক এবং ৪ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকার মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকির বিষয়টি শনাক্ত হয়েছে। সব মিলিয়ে রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় ৭৪ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকা।

এ ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন তৈরি এবং সংশ্লিষ্ট রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে।

এই বিভাগের সব খবর

জঙ্গল সলিমপুরে সন্ত্রাস-অপরাধ হতে দেব না: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

জঙ্গল সলিমপুরে কোনো অবস্থাতেই নতুন করে সন্ত্রাসী ও অপরাধীদের আশ্রয় নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ শামসুল হক। আজ বুধবার...

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক...

হালিশহরে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন

চট্টগ্রাম নগরের হালিশহরের নিউ মুরিং আবাসিক এলাকার একটি বাসায় বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। দগ্ধ তিনজনের...

সর্বশেষ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাস-অপরাধ হতে দেব না: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

জঙ্গল সলিমপুরে কোনো অবস্থাতেই নতুন করে সন্ত্রাসী ও অপরাধীদের...

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের...

হালিশহরে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজন

চট্টগ্রাম নগরের হালিশহরের নিউ মুরিং আবাসিক এলাকার একটি বাসায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির...

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন গ্রেপ্তার

সিলেটে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য...

মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না মাহির

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরা ৩০-এ...