বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না মাহির

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি সামিরা খান মাহি। জাতীয় পোশাকে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে প্রশংসা কুড়ালেও শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে তাকে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর সান হুয়ানে অনুষ্ঠিত হয় এবারের মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় শুরু হওয়া এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন প্রতিযোগী অংশ নেন। প্রথম ধাপে সেরা ৩০ প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়। তবে, সেই তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের প্রতিনিধির।
এবারের আসরে বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটও গুরুত্বপূর্ণ ছিল। দর্শকদের কাছ থেকে সর্বোচ্চ ভোট পাওয়া একজন প্রতিযোগী সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ পান। গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও দর্শকভোটে এগিয়ে ছিলেন মাহি। তবে, শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি।
দর্শকভোটে জয়ী হয়ে সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বাকারাম। বাকি প্রতিযোগীদের বাছাই করা হয় সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে।

এর আগে জাতীয় পোশাক প্রদর্শনীতে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে প্রশংসা পেয়েছিলেন মাহি। বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোরে অনুষ্ঠিত ওই পর্বে লাল-সাদা খাদির শাড়ি পরে মঞ্চে হাজির হন তিনি। ‘মাতৃত্ব : ভালোবাসার সর্বজনীন বন্ধন’ শিরোনামের পোশাকটির মূল ভাবনায় ছিল মা ও সন্তানের চিরন্তন সম্পর্ক। একই সঙ্গে মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তাও তুলে ধরেন তিনি।
কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে তৈরি শাড়িটির নকশা করেন বিশ্বজিৎ মজুমদার। এর সঙ্গে ছিল বাংলার ঐতিহ্যবাহী গয়না। মাহির পিঠে যুক্ত বৃত্তাকার শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয় একজন নারীর শৈশব থেকে মাতৃত্ব ও বার্ধক্যে পৌঁছানোর গল্প। পোশাকটির মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং নারীর জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরার চেষ্টা করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ। সে বছর দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে অংশ নেন অনিকা আলম। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দেওয়ার কৃতিত্ব অর্জন করেন।
এবারও সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে, শেষ পর্যন্ত সেরা ৩০-এর লড়াইয়ে টিকতে পারেননি বাংলাদেশের এই প্রতিযোগী।

এই বিভাগের সব খবর

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন গ্রেপ্তার

সিলেটে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আমরানসহ চারজন। গ্রেপ্তার অন্য তিনজন হলেন বদির দুই ভাই আব্দুস শুক্কুর...

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়েছে ৪ হাজার...

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড সাংবাদিকতায় নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ : অর্থমন্ত্রী

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড সাংবাদিকতায় নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা ফেরানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে দেওয়া...

সর্বশেষ

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জন গ্রেপ্তার

সিলেটে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য...

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা...

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড সাংবাদিকতায় নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ : অর্থমন্ত্রী

বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড সাংবাদিকতায় নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা ফেরানোর গুরুত্বপূর্ণ...

কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও নামক স্থানে হানিফ পরিবহনের একটি বাসের...

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া...

রং-পোড়া মবিলে নামি ব্র্যান্ডের মবিল তৈরি, জয়শ্রী অটোমোবাইলস সিলগালা

চট্টগ্রাম নগরের মাদারবাড়ির পোড়া মসজিদ গলিতে আবাসিক এলাকার ভবনগুলোর...