বন্দর নগরী চট্টগ্রামের অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেফতার করেছে এসআরবি-৭।
গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭’র একটি আভিযানিক দল শেখ মোহাম্মদ আতাউর রহমানের বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৭’র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে চট্টগ্রামের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

