শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ফ্যাসিবাদীদের বিরুদ্ধে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে : এমপি সরোয়ার আলমগীর

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে এই দেশকে নতুনভাবে গড়তে চান। অথচ পলাতক ফ্যাসিস্টরা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তাদের মোকাবিলায় সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি আজ ফটিকছড়ির আব্দুল্লাহপুরে শকামুণি বৌদ্ধ বিহারে কঠিন চীবরদানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাসন থেকে বাংলাদেশ যেদিন পা রেখেছেন সেই দিন বলেছিলেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান আমরা সবাই মিলেই বাংলাদেশ। আমরা সবাই বাংলাদেশি হিসেবে দেশকে গড়ে তুলব। সুতরাং আমরা সবাই যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে প্রধানমন্ত্রীর সেই ভিশন বাস্তবায়ন সম্ভব নয়।

তিনি বলেন, ফটিকছড়িতে প্রতিটি ক্ষেত্রে এখন উন্নয়নকাজ চলমান রয়েছে। আজ এ বৌদ্ধ বিহারে অনুদান দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে সকল বিহার উন্নয়নের আওতায় আনা হবে।

ভদন্ত প্রিয়দর্শী মহাথের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন আবদুল্লাহপুর শকামুণি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সত্যলংকার ভিক্ষু। বাবু সাগর বড়ুয়া ও বাবু টিপন বড়ুয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, খালেদ মাহমুদ বাবুল, জাফাতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু উদ্দিন প্রমুখ।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মমুখী দক্ষতা বৃদ্ধি এবং টেকসই জীবিকার সুযোগ সৃষ্টির লক্ষ্যে জেলায় আজ বাংলাদেশ সেনাবাহিনীর জুরাছড়ি জোনের উদ্যোগে পরিচালিত দুই দিনব্যাপী গবাদিপশু...

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। তিনি আরও বলেন, বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে...

১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরার পথ সুগম করতে বাংলাদেশ জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে...

সর্বশেষ

রাঙ্গামাটিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মমুখী দক্ষতা বৃদ্ধি এবং টেকসই...

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর...

১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, আগামী ১২ থেকে ১৮...

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ ৬২ বছরে...

মোহাম্মদ জমিরের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ

স্লোগান-এর পরিচালনা সম্পাদক ও ব্যাংকার মোহাম্মদ জমিরের ২৩তম মৃত্যুবার্ষিকী...