শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

আজকের খুদে বিজ্ঞানীরাই হবে আগামীর বাংলাদেশের নির্মাতা : মীর হেলাল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, আজকের খুদে বিজ্ঞানীরাই হবে আগামীর বাংলাদেশের নির্মাতা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সেই লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, করোনাভাইরাস মহামারির সময় থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) নীরবে-নিভৃতে মানবকল্যাণে কাজ করে যাচ্ছে।

আজ জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) কর্তৃক আয়োজিত ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬-এর চট্টগ্রাম বিভাগীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তরুণ প্রজন্মের উদ্ভাবনী মেধা বিকাশ, বিজ্ঞানমনস্ক চিন্তা এবং আগামীর প্রযুক্তিভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন আজ চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি (গেস্ট অব অনার) হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, সরকার স্কুল পর্যায়ে একটি সফল বিজ্ঞান মেলা সম্পন্ন করার পরে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ এই প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই— একটি বিজ্ঞানমনস্ক ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠুক। এই লক্ষ্য অর্জনে সরকার প্রয়োজনীয় আর্থিক প্রণোদনা প্রদানে বদ্ধপরিকর।

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি), প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করা হয়।
১০টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে সর্বমোট ৪৮টি বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করা হয়। প্রদর্শিত ৪৮টি প্রকল্প থেকে ১৩টি প্রকল্প ঢাকায় অনুষ্ঠেয় ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয়। নির্বাচিত ১৩টি প্রকল্পের মধ্যে সিভাসু’র ৫টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪টি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১টি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১টি, ইউএসটিসি’র ১টি এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ১টি রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (পরিকল্পনা) সৈয়দা তাজনীন ওয়ারিশ, সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ শরীফুল আলম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ গোলাম রব্বানী, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. ওমর ফারুক ইউসুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. এস এম সারোয়ার আলম।

শেষে নির্বাচিত ১৩টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপকদের সনদ প্রদান করা হয়। সনদ প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় মনিটর (কৃষি) প্রফেসর ড. মো. আহসানুল হক রোকন।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে

নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের নতুন উদ্যোগ নিয়েছে বারাকা গ্রুপ ও প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গ্রুপ (পিআইডিজি)। যৌথ উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র...

সাবেক সমন্বয়ক রাফির বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। বুধবার রাত ৩টার...

আ.লীগ নেতা মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে হামলা, ভাঙচুর

হামলা ও ভাঙচুর করা হয়েছে। বুধবার দিবাগত রাতে নগরের দামপাড়া এলাকার পল্টন রোডে এ হামলার ঘটনা ঘটে। সিসিটিভিতে ধারণ করা এ ঘটনার একটি ভিডিও সামাজিক...

সর্বশেষ

ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে

নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগের নতুন উদ্যোগ নিয়েছে বারাকা...

সাবেক সমন্বয়ক রাফির বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক...

আ.লীগ নেতা মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে হামলা, ভাঙচুর

হামলা ও ভাঙচুর করা হয়েছে। বুধবার দিবাগত রাতে নগরের...

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের একমাত্র অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়...

চট্টগ্রামের সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ...

আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর...